এক্সপ্লোর

Malda News: স্কুলে ঢুকে তৃণমূল নেতার 'দাদাগিরি', ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে আঙুল উঁচিয়ে শাসানির অভিযোগ

Malda Incident: মালদার হবিবপুরের এক স্কুলে তুলকালাম পরিস্থিতি। অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দিয়েছেন শাসকদলের শ্রমিক নেতা।

Malda News: এক শিক্ষিকাকে ছুটি না দেওয়া নিয়ে গন্ডগোল। আর তার জেরেই মালদার হবিবপুরে স্কুলে ঢুকে তৃণমূল নেতার ‘দাদাগিরি‘। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দিলেন শাসকদলের শ্রমিক নেতার। ওই শ্রমিক নেতা স্কুলের পরিচালন সমিতির সভাপতি বলে জানা গিয়েছে। এই ঘটনা ঘটেছে, হবিবপুরের বুলবুলচণ্ডী আর এন রায় বিদ্যানিকেতনে। শিক্ষিকাকে হুমকির ছবি ভাইরাল হওয়ার পর শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় আতঙ্কে ভুগছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। জেলা স্কুল পরিদর্শক ও হবিবপুরের BDO-কে অভিযোগ জানিয়েছেন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। 

স্কুলে ঠিক মতো পঠনপাঠন হচ্ছে না, এই নিয়ে প্রশ্ন করায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাই দুর্ব্যবহার করেছেন, এমনই সাফাই দিয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি এবং শাসকদলের ওই শ্রমিক নেতা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদার জানিয়েছেন, তাঁকে এবং তাঁর অন্যান্য সহকর্মীদের যেভাবে অপমান করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, তাতে তাঁরা প্রত্যেকেই আতঙ্কিত। এমনকি আতঙ্কে ভুগছে ছাত্রীরাও। মিড ডে মিল নিয়ে কারচুপির অভিযোগ তোলা হয়েছে এই ভারপ্রাপ্ত শিক্ষিকার বিরুদ্ধে। এই বিষয়ে ঝুম্পা মজুমদার জানিয়েছেন, তাঁদের এলাকায় এই স্কুলেই সবচেয়ে ভাল মিড ডে মিল পরিষেবা রয়েছে। শিক্ষিকার দাবি, একথা ব্লক থেকেও তাঁকে জানানো হয়েছে। যাঁরা মিড ডে মিলের দায়িত্বে রয়েছেন, রান্না করেন, এখানে খাবার খান, তাঁরাও একথা বলেন। শিক্ষিকারা সকলে মিলে খুব ভালভাবে মিড ডে মিল চালান এখানে, বলছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। 

অন্যদিকে, স্কুলের পরিচালন সমিতির সভাপতি, যিনি আঙুল উঁচিয়ে শাসাচ্ছেন বলে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, তিনি উল্টে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধেই একগুচ্ছ অভিযোগ এনেছেন। ওই ব্যক্তির অভিযোগ, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ আদতে ভিত্তিহীন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাই নাকি 'ধমক-চমকে' রাখেন সকলকে। ওনার স্বার্থে ঘা লেগেছে বলেই উনি এমন অভিযোগ করেছেন। স্কুলের পরিচালন সমিতির সভাপতি বলছেন, 'যাঁরা মিড ডে মিল রান্না করেন, তাঁদের জিজ্ঞাসা করলেই জানতে পারবেন, সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ কেজি বা ৪০ কেজি চাল রান্না হয়। আর খুব বেশি হলে এক থেকে দেড় হাজার টাকার সবজি রান্না হয়। টোটালটাই উনি মোনোপলি ব্যবসা করেন। উনি ধমকে চমকে গোটা স্কুল চালাতে চান, দীর্ঘদিন চালিয়ে এসেছেন। চুরি বন্ধ করে দেওয়ায় মাথা খারাপ হয়ে গেছে। ওনার মতো করে স্কুল চালাতে পারছেন না। ম্যানেজিং কমিটিকে হাতে রাখতে চেয়েছিলেন।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget