এক্সপ্লোর

Mamata Banerjee: 'রাজ্যের টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র', ফের মমতার নিশানায় মোদি সরকার

Mamata Attacks PM Modi Govt: ফের মমতার নিশানায় মোদি সরকার, কী বললেন মুখ্যমন্ত্রী ?

মালদা: 'রাজ্যের টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র', ফের মমতার (Mamata Banerjee) নিশানায় মোদি সরকার (Modi Govt)।  মূলত, গত বছরের শেষ থেকে নতুন বছরের শুরুতেই একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে দুর্নীতি অভিযোগে নাম জড়িয়েছে শাসকদলের।এহেন পরিস্থিতিতে রাজ্য়ে দুর্নীতির অভিযোগ পেয়ে খতিয়ে দেখতে রাজ্যে এই মুহূর্তে রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। 

এমনই আবহে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'আমাদের টাকা নিয়ে রাজনীতি করে, প্রকল্পের টাকা দেয় না অথচ কেন্দ্রীয় টিম পাঠায়।'  কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজ-সহ একাধিক প্রকল্পকে নিশানা করেন মমতা।এরপরেই তিনি রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ইতিমধ্যেই আবাস দুর্নীতি-সহ, ১০০ দিনের কাজ, এমন কি মিড মিলের প্রকল্পের টাকা নিয়েও অপব্যবহারের অভিযোগ উঠেছে। মূলত, রাজ্যে যাদের প্রকৃত  কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্পের আওতায় আসার কথা, তাঁদের বদলে একাধিক জায়গায় যাদের পাকা বাড়ি রয়েছে, এমন একাধিক শাসকদলের নেতার নাম জড়িয়েছে। ব্রাত্যই রয়ে গিয়েছেন কাঁচা বাড়ির মালিকরা। এখানেই শেষে মিড মিল নিয়ে ভয়াবহ অভিযোগ তুলেছেন বিজেপি নেতা ধ্রুব সাহা। 

 অপরদিকে,' বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে রাজ্য সরকার যে আর্থিক সাহায্য দিয়েছে, সেই টাকা কেন্দ্রের দেওয়া মিড-ডে মিলের ফান্ড (Midday Meal Fund) থেকে দেওয়া হয়েছে।' সম্প্রতি  এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে ফেসবুক পোষ্ট করেছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা (Dhruba Saha) ।  ফেসবুক পোস্টে দুটি চেকের ছবি দিয়ে তিনি এই অভিযোগ তোলেন। এনিয়ে তদন্তেরও দাবি করেন ধ্রুব সাহা। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা, বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, বগটুইকাণ্ডে এক বছর হতে চলল, ইস্যু না পেয়ে সেই ঘটনা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে বাজার গরম করার চেষ্টা করে কোনও লাভ হবে না।

আরও পড়ুন, 'তৃণমূল কর্মীরা হাত তুললে, হাসপাতালে জায়গা হবে', সুকান্তকে হুঁশিয়ারি তালডাংরার বিধায়কের

পাশাপাশি, তারপরে পরেই, 'নিহতদের পরিবারকে মিড-ডে মিলের ফান্ড থেকে আর্থিক সাহায্য দিয়েছেন মুখ্যমন্ত্রী', ট্যুইটে করে দাবি করেন শুভেন্দু অধিকারীও। ছবি তোলার জন্য সাহায্যের নামে স্কুল শিশুদের খাদ্য ও পুষ্টির জন্য কেন্দ্র সরকারের তহবিলের অপব্যবহার করেছন। এটা আর্থিক অপরাধ। ট্যুইটে নিশানা করেন বিরোধী দলনেতা। একাধিক জেলায় একের পর এক দুর্নীতির অভিযোগে রাজ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় দল এসে তদন্তে নেমেছে। আবাস, ১০০ দিনের প্রকল্প শেষে এবার মিড মিলের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখছে এই মুহূর্তে কেন্দ্রীয় দল। তবে যাবতীয় অভিযোগে জল ঢেলে পাল্টা তোপ মোদি সরকারকেই দাগলেন এদিন মমতা।

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget