এক্সপ্লোর

Bankura News: 'তৃণমূল কর্মীরা হাত তুললে, হাসপাতালে জায়গা হবে', সুকান্তকে হুঁশিয়ারি তালডাংরার বিধায়কের

Bankura Arup Attacks Sukanta: দিদির সুরক্ষা কবচ কর্মসূচির জনসভা থেকে সুকান্ত মজুমদারকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক। কী বললেন অরূপ চক্রবর্তী ?

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পঞ্চায়েত ভোট (Panchayat Election) যত এগোচ্ছে হুমকি-হুঁশিয়ারি-কুকথা ততই বাড়ছে। এবারের বাঁকুড়ায় (Bankura) দিদির সুরক্ষা কবচ কর্মসূচির জনসভা থেকে সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক। 'তৃণমূল কর্মীরা হাত তুললে হাসপাতালে জায়গা হবে', মঞ্চ থেকে হুমকি দিলেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। বিজেপির কটাক্ষ, 'তৃণমূলের নেতারা কুরুচিকর মন্তব্য করে এখন দলে জায়গা পেতে চাইছেন।' 

'তৃণমূল কর্মীরা হাত তুললে হাসপাতালে জায়গা হবে'

সোমবার সন্ধ্যায় ইন্দপুরের আড়ালডিহি গ্রামে দিদির সুরক্ষাকবচ কর্মসূচীর সভায় এই ভাষাতেই বিজেপির প্রতি বেনজির আক্রমণ শোনা গেল তৃণমূলের বিধায়ক থেকে স্থানীয় ব্লক সভাপতির গলায়। গত কয়েকদিন ধরে দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে গিয়ে কখনও বিডিও আবার কখনো থানার পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দিতে শোনা যাচ্ছে বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্তীকে। এবার ইন্দপুরের আড়ালডিহি গ্রামে দিদির সুরক্ষা কর্মসূচীর একটি সভায় তিনি সরাসরি বেনজির আক্রমণ করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে।

 'তৃণমূলের লোকেরা দুয়ারে গেলে তাঁদের বেঁধে রাখার নিদান সুকান্তর'

বিধায়ক বলেন, 'সুকান্ত মজুমদার বলে বেড়াচ্ছেন, তৃণমূলের লোকেরা দুয়ারে গেলে তাদের বেঁধে রাখার নিদান দিচ্ছেন। সুকান্ত মজুমদার মানুষকে উস্কানি দিচ্ছেন ও বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। আপনি জেনে রাখুন তৃণমূল কর্মীরা যেদিন হাত তুলবে সেদিন আপনাদের হাসপাতাল ছাড়া আর কোথাও যাবার জায়গা হবে না'। বিধায়ক অরুপ চক্রবর্তীর পর বক্তব্য রাখতে উঠে ওই সভামঞ্চেই তৃণমূলের ইন্দপুর ব্লকের সভাপতি রেজাউল খাঁ নিশানা করেন, বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারকে। তিনি বলেন, সুভাষ সরকার বিভিন্ন সভায় গিয়ে তৃণমূল কর্মীদের বেঁধে রাখার হুঁশিয়ারি দিচ্ছেন। 

আরও পড়ুন, পুলিশ সেজে 'তোলাবাজি' শিলিগুড়িতে, আটক ১

'বাংলায় অশান্তি হলে আপনাদের দেখা পাওয়া যাবে না'

সভা শেষে নিজের বক্তব্যের সমর্থনে বিধায়ক অরুপ চক্রবর্তী বলেন, 'সুকান্তবাবুকে সংযত হওয়ার জন্য সতর্ক করা হল। আপনি নিজে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে বেড়িয়ে কর্মীদের লেলিয়ে দিচ্ছেন। বাংলায় অশান্তি হলে আপনাদের দেখা পাওয়া যাবে না।  রাজ্য সরকারকেই তা সামলাতে হবে।'  তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তী ও তৃণমূলের ইন্দপুর ব্লকের সভাপতি রেজাউল খাঁ এর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। বিজেপির দাবী কুরুচিকর মন্তব্য করা তৃণমূলের সংস্কৃতিতে পরিণত হয়েছে। একজন নির্বাচিত সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর প্রতি এমন কুরুচিকর মন্তব্য করা চূড়ান্ত অসাংবিধানিক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget