এক্সপ্লোর

Ratua News: প্লাস্টিকে মোড়া সদ্যোজাত, ভেসে যাচ্ছে গঙ্গায়, ঝাঁপিয়ে পড়লেন স্থানীয়রা, তার পর...

Malda News: মালদা জেলার রতুয়া থানা এলাকার নয়া বিলাইমারি এলাকার ঘটনা। শুক্রবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনা চোখে পড়ে।

করুণাময় সিংহ, রতুয়া: বর্ধিত বর্ষায় ভয়াল রূপ গঙ্গার (River Ganga)। সেই গঙ্গার জলেই ভেসে যাচ্ছিল সদ্যোজাত শিশু (Newborn Baby)। প্লাস্টিকে মোড়া অবস্থায় কোনও রকমে শ্বাস-প্রশ্বাস চলছিল তার। সেই অবস্থায় তাকে উদ্ধার করলেন স্থানীয়রা। অল্পের জন্য প্রাণ রক্ষা হয়েছে শিশুটির। হাসপাতালে চিকিৎসা চলছে। এখন শিশুটির অবস্থা স্থিতিশীল।

প্লাস্টিকে মোড়া অবস্থায় গঙ্গায় ভাসতে দেখা গেল শিশুকে

মালদা (Malda News) জেলার রতুয়া (Ratua news) থানা এলাকার নয়া বিলাইমারি এলাকার ঘটনা। শুক্রবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনা চোখে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, প্লাস্টিকে মোড়া অবস্থায় শিশুটি ভেসে যাচ্ছিল। সেই দৃশ্য দেখে চমকে ওঠেন স্থানীরা। গঙ্গায় ঝাঁপ দেন তাঁদের মধ্যে কয়েক জন। তাতেই সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয় নদী থেকে। 

স্থানীয়রা জানিয়েছেন, গঙ্গার জল থেকে উদ্ধারের পর শিশুটিকে মহানন্দটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে, রেফার করা হয় মালদা মেডিক্যাল কলেজে। আপাতত সেখানে স্থিতিশীল রয়েছে তার শারীরিক অবস্থা। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা। 

আরও পড়ুন: Coochbehar Durga Puja : সারা রাজ্যে বিজয়ার সুর, তারই মাঝে নতুন করে দেবী আরাধনা শুরু কোচবিহারে

বর্ধিত বর্ষার জেরে এই মুহূর্তে গঙ্গার চেহারা ভয়াল। স্রোতের টান মারাত্মক। তাতে অদ্ভূত ভাবে শিশুটির বেঁচে যাওয়ায় স্বস্তি পেলেও, গোটা ঘটনায় অবাক হয়ে গিয়েছেন নয়া বিলাইমারি এলাকার গ্রামবাসীরা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শিশুটির শারীরিক অবস্থা উদ্বেগে রেখেছিল সকলকে। তবে শিশুটি সুস্থ হওয়ার দিকে এগনোয়, স্বস্তিতে তাঁরা। 

মালদা মেডিক্যাল কলেজে ভর্তি শিশুটি

এই মুহূর্তে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। সে সুস্থ হয়ে উঠছে বলে জানিয়েছেন চিকিৎসকেরপা। পুলিশ, স্বাস্থ্য দফতরের কর্মী, ব্লক প্রশাসন ওই শিশুর পরিচয় জানার চেষ্টা করছে।  মেডিক্যাল কলেজ থেকে ছাড়া হলে, আপাতত সরকারি হোমে রাখা হবে ওই শিশুটিকে। এমনটাই জানিয়েছেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া।

কিন্তু কোথা থেকে ভেসে এল শিশুটি, কেই বা গঙ্গায় ভাসিয়ে দিল তাকে, উঠছে প্রশ্ন। এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও তথ্য় হাতে পায়নি পুলিশ। স্থানীয়দের সঙ্গেও কথা বলছে তারা। কিন্তু আগামী দিনে শিশুটির কী হবে, কী তার ভবিষ্যৎ, তা উদ্বেগে রেখেছে স্থানীয় মানুষকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget