এক্সপ্লোর

Coochbehar Durga Puja : সারা রাজ্যে বিজয়ার সুর, তারই মাঝে নতুন করে দেবী আরাধনা শুরু কোচবিহারে

Coochbehar Devi Bhandani : দেবী দুর্গা কৈলাসে ফিরে যাওয়ার পর ফের তার আরাধনা শুরু হল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় মা ভাণ্ডানী রূপে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : মা দুর্গার বিসর্জন হয়ে গিয়েছে। কয়েকটি প্রতিমার বিজয়া হবে আজ-কালের মধ্যেই।  কিন্তু  দুর্গা কৈলাসে প্রত্যাবর্তনের পর নতুন করে দেবীর আরাধনা শুরু হল কোচবিহারের গ্রামে। 

একাদশীতে পুজো শুরু এখানে 
দেবী দুর্গা কৈলাসে ফিরে যাওয়ার পর ফের তার আরাধনা শুরু হল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় মা ভাণ্ডানী রূপে। কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার বিভিন্ন এলাকায় একাদশীর দিন থেকে শুরু হয়েছে দেবী দুর্গার আরেক রূপ মা ভাণ্ডানীর পুজো। রাজবংশী সম্প্রদায়ের মানুষরা এই পুজো করেন। অনেকেই বলেন দেবী দুর্গা যখন দশমীতে কৈলাসে ফিরছিলেন সেই সময় কয়েকজন কৃষক তাঁদের দুর্দশার কথা মাকে বলেন। এরপরে দেবী দুর্গা সেই কৃষকদের অভয় দেন এবং বলেন একাদশীর দিন তিনি আবার ফিরবেন এবং তাঁকে পুজো করলে কৃষকদের সমস্যা সমাধান হবে।

ভাণ্ডানী দেবীর পুজো শুরু
এর পরেই একাদশী থেকে দুর্গাকে ভাণ্ডানী দেবী হিসেবে পুজো শুরু করেন রাজবংশী সম্প্রদায়ের কৃষকরা। এই দেবীর আরাধনায় কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এমনটাই বিশ্বাস। জলপাইগুড়ি জেলার বার্নিশে এই পুজো দারুণ জমজমাট হলেও  গত কয়েক বছরে কোচবিহার জেলার বিভিন্ন অংশে বিশেষত মাথাভাঙ্গা মহকুমার বিভিন্ন এলাকায় দেবী ভাণ্ডানীর পুজো শুরু হয়েছে। মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের কেদার হাট বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ  থেকে ভান্ডানী পুজোর আয়োজন করা হয়েছে।  তা  এবার ১১৫ বছরে পড়ল। বোঝাই যাচ্ছে এই প্রথা কতদিনের। 

দুর্গাপুজো শেষ হবার পর একাদশী থেকে শুরু হয় ভাণ্ডানী পুজো। উদ্যোক্তারা বলেন, প্রতিবছর বহু মানুষ উপস্থিত হন এখানে। এই পুজোকে কেন্দ্র করে রীতিমতো উৎসব শুরু হয়ে যায় গ্রামে-গ্রামে। কমিটির পক্ষ থেকে যেমন দুর্গাপুজো আয়োজন করা হয়,  তেমনি একাদশীর দিন থেকেই দুর্গা প্রতিমার পাশেই ভাণ্ডানী দেবীর আরাধনা হয় যথাযথ রীতি মেনে। কোথাও দুদিন, কোথাও আবার তিনদিন চলে এই পুজো। রাজবংশী সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন দেবী ভাণ্ডানী। 

 আসছে বছর কোন মাসে দুর্গাপুজো। কবে সপ্তমী, কবেই বা হবে সন্ধিপুজো? জেনে নিন, ২০২৩ এর দুর্গাপুজোপুজোর নির্ঘণ্ট।                     

২০২৩ অর্থাৎ আগামী বছর অক্টোবরের তৃতীয় সপ্তাহে হবে মায়ের আগমন।                                          

২০ অক্টোবর, ২০২৩ – মহাষষ্ঠী 

২১ অক্টোবর, ২০২৩ – মহাসপ্তমী

২২ অক্টোবর, ২০২৩ – মহাষ্টমী

২৩ অক্টোবর, ২০২৩ – মহানবমী

২৪ অক্টোবর, ২০২৩ – মহাদশমী। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Kalyan Banerjee: 'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
Land Fraud Case : জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
News Update: জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে
জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget