এক্সপ্লোর

Malda News : রাতে বাড়ি থেকে বেরোতেই দ্বাদশ শ্রেণির ছাত্রের বুকে গুলি ! মর্মান্তিক ঘটনা মালদায়

Malda Shootout Case: মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায় শ্যুটআউট, আহত মালদার দ্বাদশ শ্রেণির ছাত্র ! আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় রেফার

অভিজিৎ চৌধুরী, মালদা : আবার গুলি চললো মালদায়। গুলিতে আহত দ্বাদশ শ্রেনীর ছাত্র। আহত  ছাত্রের নাম আবদুল সাহিদ ১৯ । বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুল। বুকের  ডানদিকে গুলি লেগেছে তার। অবস্থা আশঙ্কাজনক। কলকাতায় স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায়। সোমবার রাত সাড়ে আটটায় সময় এই গুলি চালানোর ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ গতকাল রাতে বাড়ি থেকে বের হয়েছিল এই ছাত্র। এরপর হঠাৎ করে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে রাজ সেখ নামে এক যুবকের বিরুদ্ধে। 

আরও পড়ুন, 'বাংলার পঞ্চায়েত অফিসে চাকরি করছেন বাংলাদেশি নাগরিক' ! বিস্ফোরক অভিযোগ উঠল এবার বনগাঁয়

ফের গুলি চলল মালদায়! গুলিবিদ্ধ ছাত্র, এবার ঘটনাস্থল মোথাবাড়ির পঞ্চানন্দপুর বাজার। আর সেই গুলি ফুঁড়ে গেল, দ্বাদশ শ্রেণির এক ছাত্রের শরীর। পরিবারের দাবি, সোমবার রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরোন ওই ছাত্র। ঘণ্টাখানেক পর ছেলের উপর গুলি চালানোর খবর পান তাঁরা। ছাত্রের বাবা বলেন, আনুমানিক সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে একটা ফোন এল যে আপনার ছেলেকে গুলি করেছে। আমার মেজো ছেলে, আর কয়েকজন লোক তারা নিয়ে আসে। খুব অসহায় অবস্থায় একটা ICU গাড়িতে সঙ্কটজনক অবস্থায় আমরা হতভম্ব হয়ে কী করব বুঝতে পারছি না। এই ঘটনায় রাজ শেখ নামে ওই ছাত্রেরই এক পরিচিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

 ছাত্রের মা  রিনা বিবি বলেন, ছেলে খালি একটাই কথা বলেছে যে রাজ গুলি মেরেছে। ছেলে আর কোনও কথা বলতে পারেনি। শাস্তি কিছু না হলে তো কিছু বুঝতে পারবে না। করতেই থাকবে একের পর এক। পুলিশসূত্রে খবর, ঘটনার পর পলাতক অভিযুক্ত রাজ শেখ। এদিকে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের দাবি,ব্য়ক্তিগত কারণেই এই ঘটনা। কালিয়াচক ২ নং ব্লক ও বিজেপি নেতার পঞ্চায়েত সমিতির সদস্য  নিবারণ ঘোষ বলেন, 'পুলিশের মদতেই এই ধরণের ঘটনা ঘটছে। যে ছেলেটি গুলি মেরেছে, সেই ছেলেটি হচ্ছে তৃণমূলের বড় মাপের নেতা।'
 
মোথাবাড়ির যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তহিদুর রহমান বলেন, নিজেদের মধ্য়ে  মোবাইলের ঝামেলা নিয়ে এই ঝামেলাটা করেছে।এখানে যে মেরেছে বা যাকে মেরেছে দুজনেই আমাদের দলের বিভিন্ন মিটিং মিছিলে ওরা গিয়েছে বিভিন্ন সময়। কী নিয়ে ঝামেলাটা নিজেদের মধ্য়ে হল বুঝতে পারছি না।'আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে প্রথমে মালদা মেডিক্য়াল কলেজ ও পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার NRS মেডিক্য়াল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget