এক্সপ্লোর

Malda: মিষ্টি নেই কেন? ক্ষোভের জেরে শিক্ষকদের বাঁশ নিয়ে তাড়া পড়ুয়াদের

Malda School News: মালদার পুখুরিয়ার স্কুলে কার্যত ধুন্ধুমার হল। প্রথমে বিবাদ, তারপর হাতাহাতি।

করুণাময় সিংহ, মালদা: মিষ্টির প্যাকেট নিয়ে ক্ষোভ। তার জেরেই শিক্ষকদের উপর চড়াও হল স্কুলের পড়ুয়ারা। মালদার পুখুরিয়ার স্কুলে কার্যত ধুন্ধুমার হল। প্রথমে বিবাদ, তারপর হাতাহাতি। তারপরে বাঁশ নিয়ে শিক্ষকদের তাড়া করতে দেখা গেল পড়ুয়াদের। আর এই গোটা ঘটনার ভিডিও ভাইরাল রয়েছে। তারপরেই ঘটনার কড়া সমালোচনা শুরু হয়েছে শিক্ষামহলে। এই সংঘর্ষের ঘটনায় স্কুলের ২ জন শিক্ষক ও ২ ছাত্র জখম হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

অভিযোগ কোথায়?
তুচ্ছ বিষয় নিয়ে স্কুলের সামনেই শিক্ষকদের সঙ্গে হাতাহাতি। বাঁশ নিয়ে তাড়া করতে গেল পড়ুয়াদের। 

শিক্ষক নিয়োগে দুর্নীতি, ওএমআর শিট জালিয়াতি, নিয়োগ পরীক্ষায় ফেল করেও টাকা দিয়ে শিক্ষকের চাকরির মতো একাধিক অভিযোগে বিদ্ধ বাংলার শিক্ষামহল। তারই মধ্যে এবার মালদার পুখুরিয়ার সম্বলপুরে সামনে এল আরও এক লজ্জাজনক ছবি। 

পুখুরিয়ার সম্বলপুর অঞ্চল হাইস্কুলে দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ফেয়ারওয়েলকে কেন্দ্র করে ঝামেলা শুরু। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পড়ুয়াদের দাবি ছিল ওই অনুষ্ঠানে সব ছাত্রছাত্রীকেই মিষ্টির প্যাকেট দিতে হবে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, শুধু দশম ও দ্বাদশের পড়ুয়াদেরই প্যাকেট দেওয়া হবে। তা নিয়েই গন্ডগোল বাধে। বুধবার শিক্ষকদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায়। বাঁশ নিয়ে শিক্ষকদের তাড়া করে ছাত্ররা। শেষপর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জখম হন ২ শিক্ষক ও ২ ছাত্র। 

মালদার সম্বলপুর অঞ্চল হাইস্কুলের প্রধান শিক্ষক মহম্মদ আহসানুল হক বলেন, 'ছাত্রদের দাবি ছিল পঞ্চম থেকে দ্বাদশ সবাইকেই মিষ্টির প্যাকেট দিতে হবে। কিন্তু স্কুলে দশম ও দ্বাদশ শ্রেণির জন্য ব্যবস্থা করা হয়েছিল। তাই নিয়ে গন্ডগোল বাধে।' গন্ডগোলের কথা মানলেও শিক্ষকদের সঙ্গে পড়ুয়াদের হাতাহাতির বিষয়টি এড়িয়ে গিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের পরিচালন সমিতির সভাপতি মহম্মদ নজরুল ইসলাম বলেন, 'পড়ুয়াদের থেকে টাকা নিই না।  স্কুলের ফান্ড থেকে করি। তাই সবার খাবার ব্যবস্থা করতে পারিনি। স্কুলের মধ্যে কিছু হয়নি। বাকিটা জানি না।'

ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক।

মালদাতেই মিড-ডে মিল নিয়ে অভিযোগ:
নিম্নমানের মিড ডে মিল দেওয়ার অভিযোগে স্কুলের ভিতর শিক্ষকদের তালাবন্দি করে রাখলেন অভিভাবকরা। গতকাল এই ছবি দেখা গেল মালদার ইংরেজবাজারের অমৃতি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে। ২ ঘণ্টারও বেশি স্কুলে আটকে থাকেন 
শিক্ষকরা। অবশেষে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। নিম্নমানের মিড ডে মিলের কথা অস্বীকার করেছেন প্রধান শিক্ষক শান্তিগোপাল মণ্ডল। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

আরও পড়ুন:  গয়না-টাকা আপনার? উত্তরে পার্থ বললেন, "সবাই ভাল থাকুন''

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget