এক্সপ্লোর

Malda News: প্রধানের স্বামী পকেটে পুরেছেন ১২ কোটি! ‘দিদির দূত’কে ঘির বিক্ষোভ মালদায়

Didir Doot:সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় জেলায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে, গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের নেতা-নেত্রীরা।

করুণাময় সিংহ, মালদা: এবার মালদার ফুলবাড়িয়ায় 'দিদির দূত' হিসেবে গিয়ে দলীয় নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ। দলের প্রধানের স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা (Didir Doot)। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা (TMC)।

দলীয় নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ

সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Elections 2023)। তার আগে জেলায় জেলায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে, গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। এবার দিদির দূত হিসেবে গিয়ে দলের কর্মীদেরই ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ।

শনিবার ইংরেজবাজারের ফুলবাড়িয়া পঞ্চায়েতের নঘড়িয়া গ্রামে যান প্রতিভা। তাঁকে দেখে দলেরই প্রধানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সরব হয় তৃণমূল কর্মীদের একাংশ। তৃণমূলের পতাকা, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তাঁরা।

তৃণমূল কর্মীদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পে ১২ কোটি টাকা আত্মসাৎ করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী জাহিদুল শেখ। তিনি বলেন, "১২ কোটি টাকা আত্মসাৎ করেছে। আদালতে মামলা করেছি। অথচ তাঁকেই অঞ্চলের চেয়ারম্যান করা হয়েছে। অঞ্চল কমিটি বাতিল করা হোক।"

আরও পড়ুন: Mamata Banerjee: জোট হবে মানুষের সঙ্গে, '২৪-এ কারও হাত ধরবে না তৃণমূল, জানিয়ে দিলেন মমতা

এমনকি, পঞ্চায়েতে টিকিট দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা তোলারও অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। তৃণমূল কর্মী ওয়াসিম রাজা বলেন, "পঞ্চায়েতে টিকিট দেওয়ার নামে ৩-৪ লক্ষ টাকা তুলেছেন উনি। অঞ্চল কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে।"

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। অঞ্চল চেয়ারম্যান এবং পঞ্চায়েত প্রধানের স্বামী জাহিদুল শেখ বলেন, "মিথ্যে অভিযোগ। এ ধরনের ঘটনায় যুক্ত নই।"

বিষয়টিকে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন ইংরেজবাজার ব্লক তৃণমূলের সভানেত্রী ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা। তিনি বলেন, "দলের মধ্যে সমস্যা হয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।"

অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী

এর আগে দিদির দূত হিসেবে মালদার বিনোদপুর পঞ্চায়েত এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেত্রী ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা। পঞ্চায়েত ভোটের আগে 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচি নিয়ে প্রায়ই নানা ইস্যুতে তৃণমূলের নেতাদের ঘিরে ক্ষোভ-বিক্ষোভের ছবি সামনে এসেছে। রবিবারও তার অন্যথা হল না।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget