এক্সপ্লোর

Malda News : মালদার তৃণমূল নেতার আগ্নেয়াস্ত্র হাতে ছবি ভাইরাল, 'খেলনা বন্দুক' দাবি

TMC : গত বছর সরকারি অফিসে পদাধিকারীর চেয়ারে বসে আগ্নেয়াস্ত্র হাতে, সেলফি তুলে বিতর্কে জড়িয়েছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি।

অভিজিৎ চৌধুরী, মালদা : মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের ভাইরাল হল তৃণমূল নেতার (TMC Leader) আগ্নেয়াস্ত্র হাতে ছবি। ছবিতে দেখা যায় বন্দুকটি আসলে খেলনা বন্দুক। বিতর্কের মুখে দাবি রাজ্যের শাসক দলের নেতার। ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে শাসক-বিরোধী তরজা।

ভাইরাল ছবি

হাতে আগ্নেয়াস্ত্র, মুখে মুচকি হাসি। মালদার হরিশ্চন্দ্রপুরের মালিওর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের স্বামী মহম্মদ আলাউদ্দিনের একটি ছবি ভাইরাল। পঞ্চায়েত ভোটের আগে মালদার শাসক নেতার বন্দুক হাতে ছবি ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা ও মালিওর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রতিকা আক্তারির স্বামীর দাবি, মেলায় গিয়ে বেলুন ফাটানোর বন্দুক নিয়ে ছবি তুলেছিলেন তিনি। মালদার হরিশচন্দ্রপুরের তৃণমূল নেতা মহম্মদ আলাউদ্দিন বলেছেন, 'মেলার খেলনা বন্দুক। বেলুন ফাটানোর জন্য নিয়েছিলাম। রাজনৈতিক উদ্দেশ্যে কেউ ছবি তুলে ভাইরাল করে দিয়েছে।' বিজেপির পক্ষে আক্রমণ শানিয়ে বলা হয়েছে, পঞ্চায়েত ভোটের আগে মানুষকে ভীত, সন্ত্রস্ত করতে চাইছে তৃণমূল। এর জন্য অস্ত্র মজুত করে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। যাতে পঞ্চায়েত ভোটে ভয়ের পরিবেশ তৈরি করে ভোট লুট করতে পারে। 

তুঙ্গে রাজনৈতিক তরজা

বন্দুক আসল না নকল সেই নিয়ে চড়েছে রাজনৈতিক পারদ। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক রূপেশ আগরওয়াল বলেছেন, 'পঞ্চায়েতে ভোট লুট করবে তার প্রস্তুতি করছে তৃণমূল। এখন থেকেই বোমা বন্দুক মজুত করছে। তবে মানুষ এর জবাব দেবে।' পাল্টা তৃণমূল কংগ্রেসের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সভাপতি তবারক হোসেন চৌধুরী বলেছেন, 'বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে মানুষ পঞ্চায়েতে ভোট দেবে। নিজেদের জমি নেই বুঝতে পেরে তৃণমূলের নামে কুৎসা করছে।'

আগেও বন্দুক বিতর্ক

গত বছর সরকারি অফিসে পদাধিকারীর চেয়ারে বসে আগ্নেয়াস্ত্র হাতে, সেলফি তুলে বিতর্কে জড়িয়েছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি। এরপর গত জুলাই মাসে, মালদার মানিকচকে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধরা পড়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের ছেলে-সহ ৩ জন। এবার হরিশ্চন্দ্রপুরে বন্দুক হাতে তুলে নিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল প্রধানের স্বামী।

আরও পড়ুন- 'আমরা বোধহয় দ্বিতীয় শ্রেণীভুক্ত,' মুখ্যমন্ত্রীর ডাকা বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক তাপস

সেরা শিরোনাম

Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
Barun Biswas Case: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget