এক্সপ্লোর

Tapas Chatterjee: 'আমরা বোধহয় দ্বিতীয় শ্রেণীভুক্ত,' মুখ্যমন্ত্রীর ডাকা বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক তাপস

Explosive Comment By Tapas Chatterjee: ইকো পার্কে মুখ্যমন্ত্রীর ডাকা বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক এলাকার বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। নাম না করে তাপসের নিশানায় কি সব্যসাচী?

কলকাতা: ইকো পার্কে (Eco Park) মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) ডাকা বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee)। নাম না করে তাপসের নিশানায় কি সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)? দলে দুটি শ্রেণি, বাবু ও চাকর। চাকরেরা ডাক পান না। ২০২১-এর নির্বাচনে যাঁরা মুখ্যমন্ত্রীকে গালাগাল করেছিলেন, তাঁরা আমন্ত্রিত থাকেন, মন্তব্য রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।

বিস্ফোরক তাপস চট্টোপাধ্যায়: এদিন তিনি বলেন, “নিজের বিধানসভা এলাকায় হলেও বিজয়া সম্মিলনী সম্পর্কে কিছু জানি না। আগেও ডাক পাইনি, পার্থ চট্টোপাধ্যায়কে জানিয়েও সদুত্তর পাইনি। আমন্ত্রণ না পাওয়ায় লজ্জিত, মানুষের কাছে মিথ্যে বলে চোখ ঢাকতে হয়। মনে হয় মুখ্যমন্ত্রী বিষয়টি জানেন না, মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ নেই।’’ যাঁরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে, আমি কি তাঁদের মধ্যেও পড়ি না। আমি বোধহয় দুষ্টু, না হলে আমার চান্স হয় না কেন? আমরা দলের পরিশ্রমী কর্মী বলেই হয়ত আমন্ত্রণ পাই না। মন্তব্য রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়কের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

এদিন তাপস চট্টোপাধ্যায় বলেন, “দলে বাবু ও চাকরের মধ্যে আমরা বোধহয় দ্বিতীয় শ্রেণীভুক্ত। হয়ত ভাল গান গাইতে পারি না বা নাচতে পারি না, তাই আমন্ত্রণ মেলে না। হয়ত নেত্রীকে ভাল গালিগালাজ করতে পারি না, তাই ডাক পাই না। যাঁরা ২০২১-এ বলেছেন বেগম মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁরা আমন্ত্রিত থাকেন। যাঁরা বলেছিলেন আর তো মাত্র কটা দিন, তাঁরা আমন্ত্রণ পানয জানি না আমন্ত্রণ পেতে গেলে দেখতে সুন্দর হতে হয় কিনা! দিনরাত পরিশ্রম করা অপরাধ কিনা জানি না। আমার ধারনা আমার কর্মকাণ্ড চাপা দেওয়ার জন্য কেউ একজন চক্রান্ত করছেন। সুযোগ হলে দিদিকে বলব যে, শুধু একজনকে চাইলে হয় না। যাঁরা দিনরাত পরিশ্রম করে, তাঁদেরও মূল্যায়ন করুন।’’ তাঁর কথায়, “আমি সিপিএম থেকে এসেছি বলে হয়ত, বিশ্বাসযোগ্যতা নিয়ে এখনও প্রশ্ন আছে। বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলে আমাকে প্রমাণ করতে হবে।’’ বিস্ফোরক রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: Canning Fire: ক্যানিংয়ের মাতলা ব্রিজের কাছে আগুন, ভস্মীভূত ১০-১২টি দোকান

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Cyclone Forecast: বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?
বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?
Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget