এক্সপ্লোর

Malda News: মালদায় যোগবাণী এক্সপ্রেসের কামরা থেকে ফের উদ্ধার প্রচুর টিয়াপাখি

এর আগেই চলতি মাসের প্রথম সপ্তাহতেই ভারত-নেপাল সীমানা সংলগ্ন বিহারের অরারিয়া থেকে কলকাতাগামী যোগবাণী ট্রেন থেকে  প্রায় ১৭৫ টি টিয়াপাখি উদ্ধার করা হয়েছিল।


করুণাময় সিংহ, মালদা: ফের টিয়া পাখি উদ্ধার। বৃহস্পতিবার রাতে   কলকাতাগামী ডাউন যোগবাণী এক্সপ্রেস ট্রেনের এস ৩ কামরা থেকে প্রায় আড়াইশো টিয়া পাখি উদ্ধার করলো মালদা টাউন জিআরপি। তবে কামরায় পুলিশের আসার আগেই পাচারকারী ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।

 মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি ভাস্কর প্রধান জানিয়েছেন,  বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি  কর্মীরা ডাউন যোগবাণী এক্সপ্রেসে তল্লাশি চালান। সেই  সময় এস ৩ কামরার  শৌচাগারের পাশ থেকে চারটি খাঁচায় বন্দি থাকা টিয়াপাখি উদ্ধার করে জিআরপি। প্রায় ২৫০ টি টিয়া পাখি উদ্ধার করা হয়। এর আগেও জিআরপি পুলিশ যোগবাণী ট্রেন থেকে ১৭৫ টি পাখি উদ্ধার  করেছিল। আইসি ভাস্কর প্রধান জানান, পাখিগুলি যোগবাণী এক্সপ্রেসে পাচারকারীরা কলকাতার বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি পুলিশ পাচারের আগেই টিয়া পাখি গুলিকে উদ্ধার করে ফেলে। উদ্ধার হওয়া টিয়া পাখি গুলি মালদা বনদফতরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

এর আগেই চলতি মাসের প্রথম সপ্তাহতেই ভারত-নেপাল সীমানা সংলগ্ন বিহারের অরারিয়া থেকে কলকাতাগামী যোগবাণী ট্রেন থেকে  প্রায় ১৭৫ টি টিয়াপাখি উদ্ধার করা হয়েছিল। মালদা টাউন স্টেশনের জিআরপিও সে বারও এই এক্সপ্রেস ট্রেনে সংরক্ষিত কামরা থেকে পাখিগুলি বাজেয়াপ্ত করেছিল। খাঁচায় বন্দি করে পাখিগুলি কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। 

আরপিএফ এর আগে গত ২৭ জুলাই যোগবাণী এক্সপ্রেস থেকে প্রায় এক হাজার টিয়া পাখি উদ্ধার করেছিল। এরপর গত ৩ অগাস্ট রাতে ফের ওই ট্রেনেরই সংরক্ষিত কামরায় চারটি খাঁচায় বন্দি টিয়াপাখি উদ্ধার করা হয়। সেদিনও গোপন তথ্যের ভিত্তিতেই হানা দিয়ে টিয়া পাখিগুলি উদ্ধার করেছিল মালদা টাউন জিআরপি। সেবারই কামকায় জিআরপি পৌঁছনোর আগেই পাচারকারী গা ঢাকা দিতে সক্ষম হয়েছিল। উদ্ধার করা টিয়া পাখিগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছিল। মালদা বন বিভাগের রেঞ্জ আধিকারিক জানিয়েছিলেন যে, খাঁচাবন্দি উদ্ধার টিয়া পাখিগুলির মধ্যে একটির মৃত্যু হয়েছিল। বন্যপ্রাণ আইন অনুযায়ী, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছিল। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget