এক্সপ্লোর

Malda News: উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে

হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ তুললেন গ্রামবাসীদের একাংশ।

করুণাময় সিংহ, হরিশ্চন্দ্রপুর (মালদা): তৃণমূল (TMC) পরিচালিত গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayet) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। উন্নয়নমূলক কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে। মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ঘটনায় বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীদের একাংশ। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের উপপ্রধান। আর এই নিয়েই শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। 

হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজ না করে টাকা আত্মসাতের অভিযোগ তুললেন গ্রামবাসীদের একাংশ। স্থানীয় বাসিন্দা আকতার আলমের অভিযোগ রাস্তা সংস্কার, রাস্তার পাশে বাসের গার্ডওয়াল নির্মাণ-সহ একাধিক প্রকল্পে প্রায় ৫০লক্ষ টাকা বরাদ্দ হয়। কিন্তু কোথাও কাজ করাই হয়নি। আবার কোথাও অর্ধেকেরও কম কাজ করে টাকা তুলে নেওয়া হয়েছে। টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা।'

অন্যদিকে আরেক গ্রামবাসী সেলিম আকতার বলেন, 'বিডিও থেকে শুরু করে সমস্ত জায়গায় অভিযোগ জানানো হয়েছে। সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামব।' যদিও পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবদুল সামাদ।' এ প্রসঙ্গে তিনি বলেন 'ভিত্তিহীন অভিযোগ। সিডিউল অনুযায়ী প্রত্যেক জায়গায় কাজ করা হয়েছে।'

আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, 'দুর্নীতি ও তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। মানুষ বিরক্ত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের ওপর। এই বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, অভিযোগ প্রমাণিত হলে দল অন্তরায় হবে না। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

আরও পড়ুন: PM Modi in Varanasi:‘গরুকে মাতা মনে করি, কেউ কেউ উপহাস করে’, বারাণসীতে বিরোধীদের বিঁধলেন মোদি

আরও পড়ুন: Railway Employee: রেলকর্মীর গলা কেটে খুন, লাইনে পড়ে রইল রক্তাক্ত দেহ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget