এক্সপ্লোর

Railway Employee: রেলকর্মীর গলা কেটে খুন, লাইনে পড়ে রইল রক্তাক্ত দেহ

রেলের আরপিএফ এবং জিআরপি ঘটনাস্থলে এসে উদ্ধার করে রেলকর্মীর দেহ। জানা যায়, নলিকাটা দেহ রক্তাক্ত অবস্থায় পড়েছিল।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: রেলগেটে কর্তব্যরত অবস্থায় ছিলেন এক রেলকর্মী। সেই সময়ই গলা কেটে খুন হতে হল ওই কর্মীকে। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুধু তাই নয়, রেলকর্মীর খুনে রেলের নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন। 

জানা যায়, আলিপুরদুয়ার জংশন থেকে শামুকতলা মাঝে এসকে ১১১ নং রেলগেটে বুধবার রাতে কর্তব্যরত ছিল গেটম্যান তাপস মল্লিক (৪০)। রেল ট্র‍্যাকে পেট্রলিংরত কর্মীরা দেখতে পায় এসকে ১১১ নং গেট থেকে প্রায় ১৫০ মিটার দূরে আলিপুরদুয়ার জংশন স্টেশনের দিকে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাপস মল্লিক। এমন ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তারপর খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। 

রেলের আরপিএফ এবং জিআরপি ঘটনাস্থলে এসে উদ্ধার করে রেলকর্মীর দেহ। জানা যায়, নলিকাটা দেহ রক্তাক্ত অবস্থায় পড়েছিল। পুরো রেলট্র‍্যাকে ছিল তাজা রক্তের ছাপ স্পষ্ট। এমনকী রেলগেটের অফিস ঘরেও ধস্তাধস্তির ছবি স্পষ্ট বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সারা ঘরেও রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে জানান হয়েছে। 

রেলপুলিশের অনুমান, রেলগেটের অফিসেই তার গলা কাটার পর রেল ট্র‍্যাক ধড়ে দেহ টেনে হিচড়ে প্রায় ১৫০ মিটার দূরে ট্র‍্যাকের মধ্যেই ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি। 

এদিকে, আজ অসম থেকে ফেরার পথে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র খোয়া যাওয়ার বড় অভিযোগ। পুরভোটে জেতার পর কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পুজো শেষে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফিরছিলেন তাঁর ৮ জন নিরাপত্তারক্ষী। পুলিশ সূত্রে খবর, নিউ কোচবিহার স্টেশনের কাছে ট্রেন পৌঁছনোর পর, এক পুলিশ কর্মী শৌচাগারে যান। অভিযোগ, তখনই খোয়া যায় তাঁর ব্যাগ।

পুলিশ ব্যাগে ছিল দুটি গ্লক পিস্তল ও ১০ রাউন্ড গুলি। গোটা বিষয়টি নিউ কোচবিহার জিআরপি-কে জানানো হয়। পরে রেললাইন থেকে খোয়া যাওয়া ব্যাগ উদ্ধার হলেও, মেলেনি আগ্নেয়াস্ত্র ও গুলি। পুলিশের সন্দেহের তালিকায় এক যাত্রী। কারণ, ব্যাগ খোয়া যাওয়ার পর থেকে খোঁজ মিলছে না ওই যাত্রীর।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: তৃণমূলকে ডোবাল কে? পদ ছেড়েই বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার, মমতাকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য
তৃণমূলকে ডোবাল কে? পদ ছেড়েই বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার, মমতাকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য
TMC News: ভোটে ভরাডুবির পর টালামাটাল তৃণমূল, এবার পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার, কাঠগড়ায় তুললেন আইপ্যাককে
ভোটে ভরাডুবির পর টালামাটাল তৃণমূল, এবার পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার, কাঠগড়ায় তুললেন আইপ্যাককে
News Live Update : ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
Suvendu Adhikari : 'মানুষের প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি সরকার', নন্দীগ্রামের সভা থেকে কী কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari : 'মানুষের প্রতিশ্রুতি পূরণ করবে বিজেপি সরকার', নন্দীগ্রামের সভা থেকে কী কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget