এক্সপ্লোর

Malda News:১০০ দিনের কাজের প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, আঙুল পঞ্চায়েত প্রধানের দিকে

Corruption Allegation Against TMC Panchayat Pradhan:১০০ দিনের কাজের প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল শাসক দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।

করুণাময় সিংহ, মালদা: ১০০ দিনের কাজের প্রকল্পে (MGNREGA) কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ (corruption allegation) উঠল শাসক দলের পঞ্চায়েত প্রধানের (tmc panchayat pradhan) বিরুদ্ধে। এলাকাবাসীর একাংশের দাবি, কোনও কাজ না করে বিপুল টাকা আত্মসাৎ করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। মালদা (malda) জেলার চাঁচল ১ নং ব্লকের অন্তর্গত কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান রেজাউল খান।

কী অভিযোগ?
মালদা জেলার চাঁচল ১ নং ব্লকের অন্তর্গত কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকার বাসিন্দা আহাকাম খাঁ-সহ কয়েক জন চাঁচলের মহকুমাশাসক এবং চাঁচল ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁদের দাবি, 'হর্টিকালচার'-র কাজ শেষ না করেই আত্মসাৎ করেছেন প্রধান। তালিকায় যে সমস্ত উপভোক্তাদের নাম ছিল, তাঁরা কেউ টাকা পাননি। এমনকী কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নূরগঞ্জ এলাকার সাত্তার হাউস থেকে আলতামাস হাউস পর্যন্ত রাস্তার জন্য অর্থ বরাদ্দ হলেও কাজ না করে টাকা তুলে নিয়েছেন  রেজাউল। আরও অভিযোগ, প্রধানের ভাই ইমরান খান  এবং বৌদি নাজমিন খাতুন এই সমস্ত কাজের বরাত পেয়েছিলেন। সপরিবার তাঁরাই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগকারীদের দাবি। এছাড়াও কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত পোল্ট্রি শেড নির্মাণের টাকাও আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, প্রায় কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে। এলাকাবাসীর একাংশেরও একই বক্তব্য। তাঁরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। কিন্তু রাস্তার কাজ না করে টাকা তুলে নেওয়া হয়েছে।  অভিযোগ উঠতেই রাজনৈতিক চাপানোতোর শুরু হয়েছে।

রাজনৈতিক তরজা...
বিজেপির চাঁচল ১ নম্বর ব্লকের কো-কনভেনার প্রসেনজিৎ শর্মা বলেন , 'শুধু কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত নয়। সারা রাজ্য জুড়ে চুরি করেছে তৃণমূল। এনআরজিএস প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী দল এলে সামনে আসবে।' যদিও ব্লক তৃণমূল নেতৃত্বের স্পষ্ট দাবি, দুর্নীতি করলে দল পাশে দাঁড়াবে না। চাঁচল ১ নং ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলির কথায়, 'যদি দুর্নীতি হয়, আইন আইনের পথে চলবে। কিন্তু বিজেপির কথায় গুরুত্ব দিয়ে লাভ নেই। ভোট এলে বিজেপি এসব বলে।' সব শুনে চাঁচল মহকুমা শাসক কল্লোল রায় জানিয়েছেন, অভিযোগ এসেছে। অভিযোগ প্রমাণ হলে কঠোর পদক্ষেপ করা হবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে মিড ডে মিল, নানা প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এর মধ্য়েই রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল। তা নিয়ে যথেষ্ট আলোড়নও পড়েছে বঙ্গ রাজনীতিতে।

আরও পড়ুন:রক্তক্ষয় জারি আদানি গোষ্ঠীর! সকালে বাজার খুলতেই ২৫% পড়ল শেয়ারদর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget