এক্সপ্লোর

Malda: ফের দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়কের গাড়ি, ধাক্কা তৃণমূল যুব-র নেতার গাড়ির ?

Accident: তৃণমূল যুব-র নেতার গাড়ি এসে ধাক্কা মারে, দাবি বিজেপি বিধায়কের

ইংরেজবাজার : ফের দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক (BJP MLA) শ্রীরূপা মিত্রর গাড়ি । বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা অপর একটি গাড়ির। তৃণমূল যুব-র নেতার গাড়ি এসে ধাক্কা মারে, দাবি বিজেপি বিধায়কের।

বিধায়েক কথায়, 'গতরাতে পৌনে ১০টা নাগাদ মানিকচকের দিকে থেকে ইংরেজবাজারের দিকে আসছিলাম। হঠাৎ উত্তর রামচন্দ্রপুর এলাকায় একটি কালো রঙের স্করপিও গাড়ি আমার গাড়িটিকে বিপরীত দিক থেকে আঘাত করে। তাতে গাড়ির ডানদিকটা ভেঙে যায়। পরে গাড়ি থেকে নেমে খোঁজ নিয়ে দেখতে পেলাম, গাড়িতে লাগানো রয়েছে একটি নীল রঙের বোর্ড। তাতে লেখা রয়েছে- তৃণমূল চেয়ারম্য়ান। খোঁজ নিয়ে জানতে পারলাম, গাড়িটিতে যিনি ছিলেন, তিনি ইংরেজবাজার কেন্দ্রের অমৃতি জিপি-র তৃণমূল যুবর চেয়ারম্যান। ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। এটা দ্বিতীয়বার আমার গাড়িতে হল এক মাসের মধ্যে। বিষয়টি ইংরেজবাজার থানাকে লিখিতভাবে জানানো হয়েছে।'

গত মাসের শেষদিকেও দুর্ঘটনার কবলে পড়ে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি। দুর্ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি বিজেপি বিধায়কের। ঘটনা নিয়ে মিল্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়। ২ জনকে আটক করে পুলিশ। রাত পৌনে ১১টা নাগাদ দলীয় কর্মীর বাড়িতে বিজয়া সেরে ফেরার পথে, মিল্কির খাসখল এলাকায় ইংরেজবাজারের বিধায়কের গাড়িতে ধাক্কা মারে মোটর বাইক। বাইকে ছিলেন চার যুবক। বিধায়কের গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। হাতে চোট পান শ্রীরূপা মিত্র চৌধুরী। বিজেপি বিধায়ক সেই সময় দাবি করেন, ইচ্ছাকৃতভাবেই তাঁর বাইকে ধাক্কা মারেন চার যুবক। নিছকই দুর্ঘটনা, রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে করে পাল্টা দাবি করে তৃণমূল।

প্রসঙ্গত, ১০০ দিনের কাজের বকেয়া টাকা না দিলে মহানন্দায় ফেলে দেওয়া হবে বিজেপি বিধায়ককে, ভোট চাইতে এলাকায় ঢুকলে ঘেরাও করা হবে। সম্প্রতি ইংরেজবাজারের বিজেপি বিধায়ককে এমনই হুঁশিয়ারি দেয় তৃণমূল। এনিয়ে অবশ্য মন্তব্যে করতে রাজি হননি বিধায়ক। মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর পর ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তৃণমূলের নিশানায় বিজেপি। 

মালদা জেলা তৃণমূল কংগ্রেসেরে সভাপতি ও বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, 'শ্রীরূপা মিত্র মহোদয়া, এখানকার বিধায়িকা, ভোট নিয়ে চলে গিয়ে আপনাদের সম্বন্ধে কোনও চিন্তা ভাবনা করছেন না। আপনাদের অনুরোধ করব, চলুন তাঁর বাড়ি ঘেরা করব। মালদায় তিনি থাকেন না। দিল্লিতে থাকেন। শুধু ভোটের স্বার্থে এখন এলাকায় এলাকায় ঘুরবেন। ঘেরাও করতে হবে, বাড়ি ঘেরাও করতে হবে। আর আমাদের ভুখা পেটের ভাত কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। সেটা আদায়ের লক্ষ্যে তাঁর কাছে প্রশ্ন রাখতে হবে। আমাদের আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। সেই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা আসছে না কেন তাঁকে ঘেরাও করে জিজ্ঞাসা করতে হবে। '

প্রসঙ্গত, ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে মালদার ইংরেজবাজারে পথসভা করে তৃণমূল। সেই সভা থেকে এলাকায় ঢুকলে বিজেপি বিধায়ককে ঘেরাও করা ও মহানন্দায় ছুড়ে ফেলার হুঁশিয়ারি দেন জেলা তৃণমূলের নেতারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget