এক্সপ্লোর

Malda News: সাপুড়ের খেলার 'উপকরণ' ইন্ডিয়ান রক পাইথন, উদ্ধার হল মালদায়

Indian Rock Python: ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার ঘিরে হইচই মালদায়। সোমবার সাহাপুর ছাতিয়ান মোড় এলাকায় ঘটনাটি ঘটে। সাপটি নিয়ে খেলা দেখাচ্ছিল এক সাপুড়ে।তখনই উদ্ধার করা হয় ইন্ডিয়ান রক পাইথনকে।

অভিজিৎ চৌধুরী, মালদা: ইন্ডিয়ান রক পাইথন (indian rock python) উদ্ধার ঘিরে হইচই মালদায় (giant snake found in malda)। সোমবার সাহাপুর ছাতিয়ান মোড় এলাকায় ঘটনাটি ঘটে। সাপটি নিয়ে খেলা দেখাচ্ছিল এক সাপুড়ে (snake charmer)। তখনই উদ্ধার করা হয় ইন্ডিয়ান রক পাইথনকে।

কী ঘটেছিল?
অ্যানিম্যাল কেয়ার ইউনিটের সদস্যরা জানিয়েছেন, এক ব্যক্তি ওই সাপটি নিয়ে পুরাতন মালদার ছাতিয়ান মোড় এলাকায় খেলা দেখাচ্ছিলেন। সেখানে থেকে সাপটিকে উদ্ধার করতে পারলেও সাপুড়ে পালিয়ে যায়। পরে অ্যানিম্যাল কেয়ার ইউনিটের সদস্যরা সাপটিকে মালদা বন দফতরের আধিকারিকদের হাতে তুলে দেন। বন দফতরের বিট অফিসার প্রদীপ গোস্বামী জানান, উদ্ধার হওয়ার সাপটি ইন্ডিয়ান রক পাইথন নামে পরিচিত। সাপটির স্বাস্থ্য পরীক্ষা করার পরই অনুকূল পরিবেশে ছাড়ার ব্যবস্থা করা হবে। তবে এর মধ্যেই গোটা  ঘটনার তদন্ত শুরু করেছে বন দফতর। অতীতেও রাজ্যের নানা প্রান্ত থেকে ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার ঘিরে হইচই পড়ে গিয়েছিল। 

অতীতেও পাইথন ঘিরে হইচই...
সে বার জঙ্গল পেরিয়ে অনেক দূর চলে এসেছিল পাইথনটি। কিন্তু জালে আটকে পড়ে ছটফট করতে শুরু করে সে। কিন্তু জাল কেটে বেরনো তো দূর, বরং ইঁট, পাথরে ঘষা লেগে ক্ষতবিক্ষত অবস্থা হয়। শেষমেশ গ্রামবাসীরাই এসে প্রাণ বাঁচান দীর্ঘাকার অজগরের (Python)। সেবা-শুশ্রূষাও হয় তার। পরে অজগরটিকে নিরাপদে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। ওই অজগরটিও ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির বলে জানা যায় (Indian Rock Python)। গত বার ডুয়ার্সের ধূপগুড়ি (Dhupguri News) ব্লকের অন্তর্গত তেঁতুলতলা এলাকার ঘটনাটি ঘটেছিল। সকালে গ্রামের মধ্যে, একটি পচা ডোবার পাশে পড়ে থাকা জালে আটকে পড়া অবস্থায় অজগরটিকে দেখতে পান স্থানীয়রা। ঘুম থেকে উঠে দীর্ঘাকার অজগরটিকে দেখে কার্যত হুলহুল পড়ে গিয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন, কত ক্ষণ ওই জালে অজগরটি আটকে ছিল, তা স্পষ্ট নয়। তবে দীর্ঘ ক্ষণ বলেই ধরছেন তাঁরা। কারণ তাঁদের দাবি, জালের মধ্যে আটকে পড়ে ছটফট করছিল অজগরটি। তাতে ইঁট-পাথরে ঘষা লেগে শরীরের নানা জায়গায় ক্ষতস্থান তৈরি হয়। বিষয়টি চাক্ষুষ করেই বন দফতরকে খবর দিয়েছিলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স সংগঠনের সদস্যদেরও। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তাঁরা। কিন্তু তত ক্ষণে সাপটিকে জাল কেটে বার করে ফেলেছিলেন স্থানীয়রা। 

 

আরও পড়ুন:হাসপাতালে ভর্তি শিজান খানের দিদি, 'আমাদের দোষ কী?' প্রশ্ন অভিনেতার মায়ের

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হলফনামা ছিনতাইয়ের অভিযোগ নিয়ে ঋতব্রতকে CID তদন্তের আশ্বাস শুভেন্দুর
হলফনামা ছিনতাইয়ের অভিযোগ নিয়ে ঋতব্রতকে CID তদন্তের আশ্বাস শুভেন্দুর
Malda: মাঝরাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য গোটা এলাকায়
মাঝরাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য গোটা এলাকায়
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget