এক্সপ্লোর

Malda News: পরীক্ষায় পাস করাতে মাথাপিছু ২০০০ টাকা, গুরুতর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ওই শিক্ষকের বিরুদ্ধে বুধবার হাইকোর্টে মামলা করেন মালদার মন্মথনাথ কলেজ অফ এডুকেশনের সেক্রেটারি। তাঁর অভিযোগ, পড়ুয়াদের পাস করানোর জন্য মাথাপিছু ২ হাজার টাকা করে চাওয়া হয়।

সৌভিক মজুমদার, কলকাতা: D EL Ed-এর প্র্যাক্টিক্যাল পরীক্ষায় (Practical Exam) পাস করানোর জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল মালদার (Malda) মন্মথনাথ কলেজ অফ এডুকেশনের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, পর্ষদের সঙ্গে মধ্যস্থতা করতেন ওই শিক্ষক। অভিযোগ গুরুতর, মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি। 

শিক্ষা, যোগ্যতা, মেধা, যেন সব কিছু ফেল! পাস শুধু টাকা! কোথাও চাকরি পেতে টাকা, কোথাও পরীক্ষায় পাস করতে টাকা নেওয়ার অভিযোগ। এবার, D EL Ed-এর প্র্যাক্টিক্যাল পরীক্ষায় পাস করানোর জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল মালদার (Malda) মন্মথনাথ কলেজ অফ এডুকেশনের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে মধ্যস্থতাও করতেন ওই শিক্ষক।  

অভিযোগ গুরুতর বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের  (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। ওই শিক্ষকের বিরুদ্ধে বুধবার হাইকোর্টে মামলা করেন মালদার মন্মথনাথ কলেজ অফ এডুকেশনের সেক্রেটারি। তাঁর অভিযোগ, পড়ুয়াদের পাস করানোর জন্য মাথাপিছু ২ হাজার টাকা করে চাওয়া হয়। না দিলে ফেল করানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগ, সম্পূর্ণ টাকা না দিতে পারায় ৪৯ জনের মধ্যে ৪৩ জনকে ফেল করানো হয়। 

সূত্রের খবর, এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) মন্তব্য করেন, অভিযোগ গুরুতর। গত মাসে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে, নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বলা হয়, ৬০০’র বেশি D EL Ed কলেজ থেকে পড়ুয়াদের অফলাইন রেজিস্ট্রেশনের জন্য মোটা অঙ্কের নগদ টাকা নেওয়া হয়েছিল। 

মামলার শুনানি: ED (Enforcement Directorate) দাবি করে, সেই নগদ টাকা সরাসরি পৌঁছে যেত প্রাথমিক শিক্ষা পর্ষদের তত্কালীন সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে। এবার মালদার এক কলেজের শিক্ষকের বিরুদ্ধে উঠল পাস করানোর জন্য টাকা নেওয়ার অভিযোগ। বৃহস্পতিবার এই মামলার শুনানি। 

নিয়োগ বন্ধের হুঁশিয়ারি: উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশে নিয়োগ বন্ধের হুঁশিয়ারি দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার একটি মামলার প্রেক্ষিতে, পর্ষদের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না। আমি বলেছিলাম, নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করব না। সেই মন্তব্য প্রত্যাহার করছি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget