এক্সপ্লোর

Malda Accident: নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকল গাড়ি, মালদায় মৃত ৪

Malda Accident Car Lost Control: গাড়ি উল্টে ঘটনাস্থলেই এক দম্পতি-সহ ৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের।

করুণাময় সিংহ, মালদা: মালদায় গাড়ি উল্টে মৃত্যু হল এক দম্পতি-সহ চারজনের। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ মালদা-নালাগোলা রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে। মালদা থেকে হবিবপুরের দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ঢুকে পড়ে একটি বাড়িতে। গাড়ি উল্টে ঘটনাস্থলেই এক দম্পতি-সহ ৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। মৃত চারজনই হবিবপুরের আইহো-র বাসিন্দা। 

অন্যদিকে, নিউটাউনে বিশ্ববাংলা গেটের সামনে দুর্ঘটনা। দুধের গাড়ি উল্টে আহত চালক। পুলিশ সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ নিউটাউন বাস স্ট্যান্ডের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুধের গাড়ি। আহত চালক হাসপাতালে ভর্তি। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

এদিকে,  গতির বলি হতে হতে একটুর জন্য বেঁচে ফিরলেন সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। রেষারেষি করতে গিয়ে তাঁকে চাপা দেওয়ার উপক্রম করেছিল একটি বাস। কোনও রকমে রাস্তার পাশে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচান তিনি। কিন্তু তাঁর মোটর সাইকেলটি চলে যায় বাসের নীচে। সেটি দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসটিকে আটক করেছে পুলিশ (Police)।

মালদার (Malfa News) গাজোল থানার অন্তর্গত ঘাকসোল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটেছে। রবিবার ডিউটি শেষে বাজার করে ফিরছিলেন সিভিক ভলান্টিয়ার পিন্টু প্রামাণিক। ঘাকসোল এলাকাতেই বাড়ি তাঁর। ঘাকসোল এলাকায় রাস্তা পারাপার করার জন্য মোটর সাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন তিনি। সেই সময় রায়গঞ্জ থেকে মালদাগামী দু’টি বাস রেষারেষি করতে করতে এগিয়ে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আচমকাই ওই সিভিক ভলান্টিয়ারের দিকে তীব্র গতিতে এগিয়ে আসতে থাকে। 

বিপদ ঠাহর করতে পেরে মোটর সাইকেল থেকে রাস্তার পাশে ঝাঁপিয়ে পড়েন ওই সিভিক ভলান্টিয়ার। তাতে কোনও রকমে প্রাণরক্ষা হলেও, মারাত্মক চোট পান তিনি। তবে তাঁর মোটর সাইকেলটি বাসের নীচে চলে যায়। দুমড়ে মুচড়ে সেটি আর চেনার অবস্থায় নেই।

 

সেরা শিরোনাম

Malda: মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
Malda: মর্মান্তিক! ফের শিশু মৃত্যু মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
মর্মান্তিক! ফের শিশু মৃত্যু মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে
West Bengal News Live: নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Malda: ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি
ফুলাহার, কোশি ও গঙ্গা জল কমেছে তিন নদীরই, বৃষ্টি কমতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূতনি

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget