এক্সপ্লোর

Malda Accident: গাজোলে লরির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

বৃহস্পতিবার গাজোল হাট থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। নয়াপাড়ার কাছে একটি লরি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

 

অভিজিৎ চৌধুরী,  মালদা : বৃহস্পতিবার রাতে লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর।মর্মান্তিক এই  দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল থানার নয়াপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম অতুল রায় (৪৫)। তাঁর বাড়ি গাজোলেরই মাঝরা অঞ্চলের বলরামপুর এলাকায়। বৃহস্পতিবার গাজোল হাট থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন তিনি। নয়াপাড়ার কাছে একটি লরি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পলাতক ঘাতক লরিটির খোঁজ করছে গাজোল থানার পুলিশ।

উল্লেখ্য, গত অগাস্টে  বেসরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন মা ও মেয়ে। এই  দুর্ঘটনাটি ঘটেছিল মালদার চাঁচলের বীরস্থলে ৮১ নম্বর জাতীয় সড়কে। এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। অবরোধের জেরে প্রবল যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সেতারা বিবি (৩২) ও মেয়ের নাম শাহনওয়াজ খাতুন(৬)। তাঁদের বাড়ি চাঁচলের বাশিলহাটে। অটোর আরও ৫জন যাত্রী গুরুতর জখম হন। তাঁদের সকলকেই চাঁচলের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়েই হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছিলেন চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। জানা গিয়েছিল যে,  ওই দিন অটোতে করে মেয়েকে নিয়ে বাপের বাড়ি গঙ্গাদেবী এলাকায় যাচ্ছিলেন মা সেতারা বিবি। ওই সময় বীরস্থলে মালদহ থেকে চাঁচলমুখী একটি বেসরকারি বাস প্রচন্ড গতিতে এসে অটোটিকে ধাক্কা মারে। বেসরকারি বাসের ধাক্কায় অটো থেকে ছিটকে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। 

এই দুর্ঘটনার কিছুদিন আগেই আগস্ট মাসেই  বাজার সেরে বাড়ি ফেরার পথে টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক স্কুল শিক্ষকের। আহত হয়েছিলেন আরও দুইজন। মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছিল মালদা জেলার বাগবাড়ি চন্দন পার্ক এলাকায়। মৃত স্কুল শিক্ষকের নাম পুলক মিশ্র। বয়স ৫৪ বছর। আহত হয়েছিলেন তার শ্যালক অমিত তিওয়ারি। তাঁর বয়স ৩৫ বছর। এছাড়াও আহত হয়েছিলেন টোটো চালক। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget