এক্সপ্লোর

Malda: মালদায় বৃদ্ধ খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত নাতি

Malda News: নিজের বাড়িতে নৃশংসভাবে খুন হয়েছিলেন। সেই খুনের ঘটনায় বাড়ির বাসিন্দাদের কেউই যে অভিযুক্ত ছিল তা আগেই জানতে পেরেছিল পুলিশ। বৃ্দ্ধের নাতিই ছিল অভিযুক্ত। 

করুণাময় সিংহ, মালদা: পুরাতন মালদায় (Old Malda) বৃদ্ধ খুনের (Murder) ঘটনায় মূল আসামি গ্রেফতার (Arrest)। খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ (Malda Police Station)। পুরাতন মালদায় গত ২ দিন আগে এক বৃদ্ধ নিজের বাড়িতে নৃশংসভাবে খুন হয়েছিলেন। সেই খুনের ঘটনায় বাড়ির বাসিন্দাদের কেউই যে অভিযুক্ত ছিল তা আগেই জানতে পেরেছিল পুলিশ। বৃ্দ্ধের নাতিই ছিল অভিযুক্ত। 

যে বৃদ্ধ খুন হয়েছিলেন, তাঁর সঙ্গে একই বাড়িতে থাকত তাঁর নাতি। সে একজন নাবালক। স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে ইংরেজবাজারে একটি স্কুলের দ্বাদশ শ্রেণিতে পড়ত সে। জেরায় সেই নাবালক জানিয়েছে যে, দাদুর সঙ্গে বচসা হয়েছিল তার। এরপরই রাগের মাথায় হাঁসুয়া দিয়ে কুপিয়ে দেয় সে। 

অভিযুক্ত জেরায় আরও জানিয়েছে যে, সে ঘটনার পরই বাড়ির জিনিসপত্র লণ্ডভণ্ড করে দেয়। যাতে সবাই বুঝতে পারে যে লুটপাঠ করে তার দাদুকে খুন করা হয়েছে। পুলিশ ধৃতকে তার বাড়িতে নিয়ে যায় ও কীভাবে সে খুন করেছিল তা দেখাতে বলে। ঘটনার পর রক্তমাখা জামা ও বাড়ির তালাগুলো সেই এলাকা থেকে ১ কিলোমিটার দূরে হাইড্রেনে গিয়ে ফেলেছিল অভিযুক্ত। সেখানেও তল্লাশি চালায় পুলিশ। যদিও তা উদ্ধার করা সম্ভব হয়নি।

ইলামবাজারে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া খুন

বাগুইআটি-কাণ্ডের ছায়া এবার বীরভূমে। ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ক্ষতবিক্ষত মৃতদেহ। ঘটনায় আটক পড়ুয়ার বন্ধু শেখ সলমন। পরিবারের অভিযোগ, গত কাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন আসানসোলের পলিটেকনিক কলেজের চূড়ান্ত বর্ষের পড়ুয়া সৈয়দ সালাউদ্দিন ওরফে জয়। রাত ১২টা নাগাদ ছাত্রের মোবাইল ফোন থেকেই বাবাকে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে প্রথম ফোন আসে। মুক্তিপণের অঙ্ক নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় আসার কথা বলা হয়েছিল জয়ের বাবাকে, অভিযোগ এমনই। পুলিশকে জানালে ছেলেকে ফিরে পাওয়া যাবে না বলে হুমকিও দেওয়া হয়। মিনিট দশেকের ব্যবধানে দ্বিতীয়বার ফোনে হুমকি দেয় অপহরণকারীরা। এরপরই তদন্তে নামে মল্লারপুর থানার পুলিশ। টাওয়ার লোকেশন ট্র্যাক করে ইলামবাজার থেকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বন্ধু শেখ সলমনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে রাত সাড়ে ৩টে নাগাদ ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার হয় ছাত্রের মৃতদেহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget