এক্সপ্লোর

Malda: আবাস যোজনার ঘর পেতে ২০ হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে

আবাস যোজনা। সরকারি প্রকল্প। কিন্তু তাতেও আমরা-ওরা। তৃণমূল সমর্থক হওয়ায়, আবাস যোজনার ঘর পেতে কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুরে। 

অভিজিৎ চৌধুরী, মালদা: আবাস যোজনার টাকা পাচ্ছেন না। উল্টে চাওয়া হচ্ছে ২০ হাজার কাটমানি। মালদায় কংগ্রেস নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এক তৃণমূল সমর্থক। উদ্দেশ্য প্রণোদিত ভাবে অপবাদ ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল। অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছেন কংগ্রেস নেতা। 

হরিশ্চন্দ্রপুরের অভিযোগকারিণী ও তৃণমূল সমর্থক আজিজা বিবির কথায়, 'তহিদুর রহমান বলছে আমি তৃণমূল করি তাই আরো ২০,০০০ টাকা লাগবে না হলে আমার ঘরের তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে।'

আবাস যোজনা। সরকারি প্রকল্প। কিন্তু তাতেও আমরা-ওরা। তৃণমূল সমর্থক হওয়ায়, আবাস যোজনার ঘর পেতে কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুরে। 

এখানকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে আছে। কোলা গ্রামের বাসিন্দা আজিজা বিবির দাবি, আবাস যোজনার উপভোক্তার তালিকায় তাঁর নামে উঠেছে। কিন্তু তিনি তৃণমূলকে সমর্থন করায়, আবাস যোজনার টাকা পেতে কাটমানি চাইছেন কংগ্রেস নেতা তহিদুর রহমান। যিনি আবার পঞ্চায়েত সদস্যার স্বামী। 

আবাস যোজনায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার কথা উপভোক্তার। কিন্তু অভিযোগ, সরকারি সেই আর্থিক সাহায্য পেতে ২০ হাজার টাকা চেয়েছেন কংগ্রেস নেতা। ইতিমধ্যেই ৫ হাজার টাকা দিতে বাধ্য হয়েছেন উপভোক্তা। 

হরিশ্চন্দ্রপুরের অভিযোগকারিণী ও তৃণমূল সমর্থক আজিজা বিবি জানিয়েছেন, গত এক বছর আগে এলাকার পঞ্চায়েত সদস্যা মাসুদা খাতুনের স্বামী, তহিদুর রহমান আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ৫ হাজার টাকা নিয়েছে। আমার লিস্টে নাম ও এসেছিল। আমার সঙ্গে তালিকায় থাকা অনেকে সম্পূর্ণ টাকা পেয়ে গিয়েছে। তাদের ঘরও হয়ে গিয়েছে। কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের সমর্থক, তাই টাকা না দেওয়ায় আমার ঘরের টাকা আমি পেলাম না।

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতা। কংগ্রেস নেতা ও পঞ্চায়েত সদস্যার স্বামী তহিদুর রহমান জানিয়েছেন, তৃণমূল এখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে অপবাদ ছড়ানোর চেষ্টা করছে। এর আগেও গ্রাম পঞ্চায়েত ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের চারজন সদস্য কে অপহরণ করে অনাস্থা আনার প্রচেষ্টায়। কিন্তু সফল হয়নি। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।

কংগ্রেস নেতা টাকা চাওয়ার অভিযোগ মানতে না চাইলেও, তাঁর বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল সমর্থক। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিডিও।

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget