এক্সপ্লোর

Malda: কাটমানি না দেওয়ায় মেলেনি সরকারি আবাস যোজনার ঘর, তৃণমূলের বিরুদ্ধে বড় অভিযোগ

এই  অভিযোগ অস্বীকার করেছেন চাঁচোল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্যা রুপসানা খাতুন।

করুণাময় সিংহ, মালদা:  ১০ হাজার টাকা কাটমানি না দেওয়ায় মেলেনি সরকারি আবাস যোজনার ঘর। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হলেন এক ব্যক্তি। ব্লক উন্নয়ন আধিকারিক এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই উপভোক্তা।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা এই  অভিযোগ অস্বীকার করেছেন চাঁচোল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্যা রুপসানা খাতুন। যদিও দলের তরফে বলা হয় যে কেউ অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না দাবি ব্লক তৃণমূল নেতৃত্বের। এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। ব্লক উন্নয়ন আধিকারিক জানিয়েছেন যে ঘটনার তদন্ত হচ্ছে।  

আরও পড়ুন, ক্যানিংয়ে সাপের কামড়ে মৃত্যু শিশুর, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

মালদার চাঁচোল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের হারিয়ান গ্রামের বাসিন্দা বারেক আলীর অভিযোগ, বছরখানেক আগে সরকারি আবাস যোজনার তালিকায় তাঁর নাম আসে। সেই তালিকা নিয়ে পঞ্চায়েত সদস্য এর সঙ্গে যোগাযোগ করেন তিনি। অভিযোগ সেই সময় ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যা রুপসানা খাতুন তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেন।

দিনমজুর বারেক সেই টাকা দিতে অস্বীকার করেন। এরপর বারংবার পঞ্চায়েত দপ্তরের ঘোরাঘুরি করলেও টাকা মেলেনি। সম্প্রতি তিনি জানতে পারেন তাঁর বাড়ির টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে। এরপরই ব্লক উন্নয়ন আধিকারিক এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্যা রুপসানা খাতুন।

আরও পড়ুন, রহস্যজনকভাবে মৃত্যু কারখানার ঠিকাদারের, খুনের অভিযোগ দায়ের পরিবারের

তিনি বলেন টাকা চাওয়ার যে অভিযোগ করা হচ্ছে সেটা ভিত্তিহীন। ওই ব্যক্তি যাতে ঘরের টাকা পান সেই কারণে তিনি পঞ্চায়েত থেকে বিডিও অফিসের বারবার দরবার করেছেন। এই ঘটনায় অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। চাঁচোল ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী বলেন, কারো বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠলে প্রশাসন ব্যবস্থা নেবে, দল পাশে থাকবে না। এই ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি। চাঁচোল ১ নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget