এক্সপ্লোর

Howrah: রহস্যজনকভাবে মৃত্যু কারখানার ঠিকাদারের, খুনের অভিযোগ দায়ের পরিবারের

কাছেই উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল থাকতে কেন দূরের হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আহত তাপসকে, তারও কোনও উত্তর পাচ্ছেন না মৃতের পরিবারের লোকেরা।

সুনীত হালদার, হাওড়া : কারখানার ঠিকাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার বাগনানে। মৃতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুব করা হয়েছে তাপস মান্না নামে ওই ঠিকাদারকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, উলুবেড়িয়ার কুলগাছিয়া এলাকার একটি কোম্পানিতে ঠিকাদারের কাজ করতেন তাপস মান্না। বাগনানের নহলার বাসিন্দা তাপস গত শনিবার দুপুর দুটো নাগাদ বাড়ি থেকে বেরনোর পর তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারেনি তাঁর পরিবারের লোকেরা। আচমকাই তাঁরা খবর পান যে হাওড়া হাসপাতালে নাকি মৃত্যু হয়েছে তাপস মান্নার। এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়েই হৃদরোগে আক্রান্ত হয়েছেন বাবা। মৃতের পরিবার সূত্রে জানা যাচ্ছে, শনিবার দুপুরে সংশ্লিষ্ট কারখানার অন্য এক কন্ট্রাকটর সত্যজিৎ গুছাইতের ফোন আসে তাপসের কাছে। ফোন পেয়েই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। সারাদিন বাড়ি না ফেরায় রাত ১০টা নাগাদ পরিবারের লোকেরা যখন তাপসকে ফোন করেন, তখন জানান যে, তিনি কন্ট্রাকটর সত্যজিৎ এবং তাঁর ভাই বিশ্বজিতের সঙ্গে রয়েছে। এরপর থেকে তাঁকে আর ফোনে পাননি পরিবারের লোকেরা।

Howrah: বাঁধ নির্মাণে সেচ দফতরের কাজ নিয়ে প্রশ্ন তুললেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক

তাপসের খোঁজে আত্মীয়-পরিজনদের বাড়িতেও ফোন করেন তাঁর পরিবারের লোকেরা। কিন্তু কোথাও তাঁর খোঁজ পাওয়া না গেলে অবশেষে তাঁরা বাগনান থানায় নিখোঁজ ডায়রি করেন। এরপর রবিবার তাঁরা সত্যজিৎ গুছাইতকে ফোন করলে তিনি বলেন যে, আহত অবস্থায় তাপসকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুর খবর পেয়ে মারাত্মকভাবে ভেঙে পড়েন নিহত তাপসের বাবা। হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাপস মান্নার পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, এই ঘটনার পর বিভিন্ন সূত্রে মারফৎ তাঁরা জানতে পেরেছিলেন যে, উলুবেড়িয়া থানার ফকির পাড়ার কাছে ১৬ নং জাতীয় সড়কের পাশের লোহার রেলিংয়ে মারাত্মক আহত অবস্থায় পড়েছিলেন তাপস। কিন্তু কে বা কারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে, তার কোনও সদুত্তর পাননি তাঁরা। তাছাড়াও, কাছেই উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল থাকতে কেন দূরের হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আহত তাপসকে, তারও কোনও উত্তর পাচ্ছেন না তাঁরা। কন্ট্রাকটর সত্যজিতই বা কীকরে তাপসের খোঁজ পেলেন, তাও জানেন না তাঁরা। 

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নিহত তাপস মান্নার পরিবার ছেলের মৃত্যুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সত্যজিৎ এবং বিশ্বজিতের হাত রয়েছে বলে অভিযোগ জানিয়েছেন। তাঁদের দাবি, এটা কোনও দুর্ঘটনা নয়। বরং তাপসকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। বাগনান থানার পুলিশ ইতিমধ্যেই তাপস মান্নার রহস্যমৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে।

 

আরও পড়ুন-

Howrah: বাঁধ নির্মাণে সেচ দফতরের কাজ নিয়ে প্রশ্ন তুললেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget