এক্সপ্লোর

Malda News : মালদায় রেল কোয়ার্টার থেকে সকন্যা ঝুলন্ত দেহ উদ্ধার রেলকর্মীর !

Railway Staff : চাকরি সূত্রে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় রেল কলোনিতে সপরিবারে থাকতেন শম্ভুনাথ চৌধুরী

করুণাময় সিংহ, মালদা : রেল কোয়ার্টার (Rail Quarter) থেকে এক রেলকর্মী ও তাঁর মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। মালদা শহরের (Malda Town) ঝলঝলিয়া রেল কলোনি এলাকার ঘটনা। শুক্রবার মৃতদেহ দু'টি উদ্ধার হলে এলাকায় শোরগোল পড়ে যায়। মৃত রেলকর্মীর নাম শম্ভুনাথ চৌধুরী ও তাঁর মেয়ে শলি কিরণ। শম্ভুনাথ মালদা রেলস্টেশনে কর্মরত ছিলেন। তাঁদের বাড়ি পাটনার দানবপুরে।

চাকরি সূত্রে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় রেল কলোনিতে সপরিবারে থাকতেন শম্ভুনাথ চৌধুরী। গত পাঁচ দিন হল শম্ভুনাথবাবুর ছোট মেয়ে এবং স্ত্রী পাটনা গিয়েছিলেন এক আত্মীয়ের বাড়ি ঘুরতে। বাড়িতে ছিলেন শম্ভুনাথ এবং তাঁর বড় মেয়ে। শুক্রবার সকালে বাড়ি ফিরে স্ত্রী ও ছোট মেয়ে দেখতে পান, শম্ভুনাথ ও তাঁর বড় মেয়ের ঝুলন্ত দেহ।

ঘটনার খবর পেয়ে রেল পুলিশ এবং ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

এর আগেও মৃতদেহ উদ্ধার-

গত জানুয়ারি মাসে বেলঘরিয়ায় (Belgharia Death) তিন ভাই-বোনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। আবাসন থেকে ভাই-বোনের মৃতদেহ উদ্ধার হয়। পাশের পুকুর থেকে উদ্ধার হয় দাদার দেহ। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই অভাব অনটনে ভুগছিল ওই পরিবার। ৬১ বছর বয়সী রানু চৌধুরী, সজল চৌধুরীর দিদি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বেলঘরিয়ার আবাসনের একতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন তাঁরা। সকালে রানু চৌধুরী, বিমল চৌধুরীর দেহ উদ্ধার হয়। সকাল সাড়ে ১০টায় কাছের একটা পুকুর থেকে সজল চৌধুরীর দেহ উদ্ধার হয়। কয়েকদিন আগে এই ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রতিবেশীদের দাবি, মানসিক অবসাদের কারণেই এই ঘটনা।

গত ফেব্রুয়ারি মাসে চারু মার্কেট (Charu Market) থানা এলাকায় যুবকের অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death) হয়। টালিগঞ্জ রোডে খালের ধার থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ। চারু মার্কেট থানা সূত্রের খবর, নিহত যুবকের নাম আকাশ শীল। বয়স ২৫ বছর। তিনি স্থানীয় কামারপাড়া এলাকার বাসিন্দা। ওই খালের পাড়ে দেহটি পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে চারু মার্কেট থানায় খবর দেন। পুলিশ আসে তদন্তের জন্য। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

গত মার্চ মাসে ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ (Students Deadbody) উদ্ধার হয় আসানসোলের (Asansol) হিরাপুর থানার অন্তর্গত নিউটাউন এলাকায় (Newtown)। মৃত আদিবাসী ছাত্রীর নাম কোয়েল হাসদা বয়স ২২ বছর। পুলিশ জানায়, নিখোঁজ ছিল ওই ছাত্রী। পুলিশ মৃতদেহের খবর পেয়ে নিউটাউন ১২ নম্বর রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে তার ময়নাতদন্ত হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget