এক্সপ্লোর

Malda: ডিজে বাজানো নিয়ে বিবাদ, কালিয়াচকের মেলাপ্রাঙ্গনে ব্যাপক বোমাবাজি!

Malda Bomb Blast News: ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে, প্রথমে পরপর তিনটি বোমা ফাটানো হয়। কিছুক্ষণ পর আরও বোমা ফাটতে থাকে। এক বাসিন্দা জানান যে মেলাকে কেন্দ্র করে বোমা, প্রচুর বোমা, কয়েকজন আহত হয়েছেন।

করুণাময় সিংহ, মালদা: ডিজে বাজানো নিয়ে বিবাদের জের। মালদার (Malda) কালিয়াচকে (Kaliachak) মেলাপ্রাঙ্গনে ব্যাপক বোমাবাজি (Bomb Blast)। হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ পঞ্চায়েতের কংগ্রেস সদস্যের। দুই গোষ্ঠীর সংঘর্ষ, কোনও রাজনীতি নেই। পাল্টা দাবি করেছে তৃণমূল (TMC)।  

ঠিক কী ঘটেছে? 

মেলায় ডিজে বাজানোকে কেন্দ্র করে সোমবার রাতে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে মালদার কালিয়াচকের নাসিরটোলা। বোমাবাজির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। সেখানে দেখা যায় রীতিমতো মুড়ি মুড়কির মতো বোমাবাজি হচ্ছে। 

ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে, প্রথমে পরপর তিনটি বোমা ফাটানো হয়। কিছুক্ষণ পর আরও বোমা ফাটতে থাকে। রাতে মেলাপ্রাঙ্গনে কী হয়েছিল, তা সকাল হতে আরও পরিষ্কার হয়। মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা ফাটার চিহ্ন।

ওই এলাকার এক বাসিন্দা জানান যে মেলাকে কেন্দ্র করে প্রচুর বোমাবাজি হয়েছে, কয়েকজন আহত হয়েছেন। কংগ্রেস এক সদস্যর বাড়িতেও  হামলা হয়েছে। এদিকে, মেলায় ডিজে বাজানোর নিয়ে বিবাদের সূত্রপাত হলেও, বোমাবাজি নিয়ে শুরু হয়ে গেছে রাজনীতি।

আরও পড়ুন, তৈরি হচ্ছে নিম্নচাপ, আগামী ৩৬ ঘণ্টায় কোথায় কোথায় ভারী বর্ষণ? 

স্থানীয় বীরনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত, তৃণমূলের দখলে আছে। সেই পঞ্চায়েতের এক কংগ্রেস সদস্যের অভিযোগ, বোমাবাজি করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় আহত কংগ্রেস সদস্য বলেন, "প্রথমে মেলা নিয়ে একটা গন্ডগোল চলছিল। তারপর ডিজে বাজানো হচ্ছিল। সন্ধের দিকে বলি বন্ধ করতে। এরপর আমি কাজে চলে যাই। রাত ১১টায় ফিরে দেখি ডিজে বাজছে। বলতে গিয়ে ঝামেলা বেধে যায়। ৭০-৮০টা বোমা ছোড়ে। আমারও পায়ে আঘাত লেগেছে। যারা বোমাবাজি করেছে, তারা সবাই তৃণমূল করে। আগে থেকে আমার উপরে রাগ রয়েছে, তাই এই ঘটনা। আমার বাড়িতেও হামলা চালিয়েছে।"

কংগ্রেস নেতার অভিযোগ উড়িয়ে দিয়ে, তৃণমূলের পাল্টা দাবি, ঘটনার পিছনে কোনও রাজনীতি নেই। বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক বলেন, "মেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এটা একটা গ্রাম্য বিবাদ, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।" 

স্থানীয় সূত্রে খবর, মেলার আয়োজন করেছিল ছারকাটোলার বাসিন্দারা। যদিও সোমবারের ঘটনা নিয়ে মুখ খুলতে চায়নি কেউ। পুলিশ সূত্রে দাবি, ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।

 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget