এক্সপ্লোর

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী ও পিসতুতো ভাই

বিবাহ বহির্ভূত সম্পর্কই কি কাড়ল প্রাণ? পথের কাঁটা সরাতেই স্ত্রী ও তাঁর প্রেমিকের হাতে খুন হতে হল গৃহকর্তাকে?

করুণাময় সিংহ, মালদা: হরিশ্চন্দ্রপুরে স্বামীকে খুন করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ। এলাকাবাসীর তত্‍পরতায় সিঁড়ির নীচ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার। গ্রেফতার মৃতের স্ত্রী ও মৃতের পিসতুতো ভাই। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন বলে অনুমান তদন্তকারীদের।

বিবাহ বহির্ভূত সম্পর্কই কি কাড়ল প্রাণ? পথের কাঁটা সরাতেই স্ত্রী ও তাঁর প্রেমিকের হাতে খুন হতে হল গৃহকর্তাকে? মালদার হরিশ্চন্দ্রপুরে স্বামীকে খুন ও দেহ লোপাটের চেষ্টার অভিযোগের ঘটনায় উঠে আসছে এমনই প্রশ্ন! মৃত বছর ৪০-এর রাম মুসোহার পেশায় রঙের মিস্ত্রি ছিলেন। 

কীভাবে সামনে এল গোটা ঘটনা? হরিশ্চন্দ্রপুরের ডেলি মার্কেট এলাকার বাসিন্দারা বলছেন, মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ, মৃতের স্ত্রী পঞ্চমী মুসোহার এবং মৃতের পিসতুতো দাদা মনোজ রামকে রাস্তায় দাঁড়িয়ে ভাড়া করার জন্য গাড়ি থামানোর চেষ্টা করতে দেখা যায়। কিন্তু কী কারণে গাড়ি ভাড়া করতে চাইছেন, জিজ্ঞাসা করা হলে দু’জনের মন্তব্যেই অসঙ্গতি মেলে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্দেহ হওয়ায় তাঁরা তাঁদের বাড়িতে ঢুকে পড়েন। 

তখনই সিঁড়ির নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রাম মুসোহারের দেহ! এরপর ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। গ্রেফতার করা হয়, মৃতের স্ত্রী ও মৃতের পিসতুতো দাদাকে। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, প্রথমে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়। 

তদন্তকারীরা মনে করছেন, খুনের পর দেহ লোপাট করতেই গাড়ির খোঁজ করা হচ্ছিল। মৃতের ছেলে বাপি মুসোহার জানিয়েছেন, বাড়িতে ছিলাম না। জানতে পারি বাবাকে খুন করা হয়েছে। বাড়িতে অশান্তি লেগেই থাকত। 

কিন্তু কী কারণে খুন করা হল এই ব্যক্তিকে? নেপথ্যে উঠে আসছে মৃতের স্ত্রী ও মৃতের পিসতুতো দাদার মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা! প্রতিবেশীরা জানিয়েছেন, মৃতের পিসতুতো দাদা, ধৃত মনোজ রাম আগে দিল্লিতে থাকতেন। মাস ছয়েক আগে রাজধানী থেকে ফিরে তিনি ভাইয়ের বাড়িতেই থাকতে শুরু করেন।  

আর সেই সময়ই মৃতের স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। মৃতের প্রতিবেশী আব্দুল জব্বারের কথায়, মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল দাদার। এর আগেও শুনেছি। সেই কারণেই খুন বলে মনে করছি।মালদার পুলিশ সুপার জানিয়েছেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই খুন কি না খতিয়ে দেখা হচ্ছে। 

সেরা শিরোনাম

News Live Updates: তারাতলাকাণ্ডে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা
তারাতলাকাণ্ডে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা
Mothabari Case: মোথাবাড়িকাণ্ডে গ্রেফতার কংগ্রেস নেতা, গ্রেফতার করল NIA, কী অভিযোগ?
মোথাবাড়িকাণ্ডে গ্রেফতার কংগ্রেস নেতা, গ্রেফতার করল NIA, কী অভিযোগ?
News Live Updates: কলকাতায় ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবনের গ্লো সাইনবোর্ডটাও খুলে ফেললেন মালিকপক্ষ
কলকাতায় ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবনের গ্লো সাইনবোর্ডটাও খুলে ফেললেন মালিকপক্ষ
Malda Border Infiltration: BSF-র তাড়া খেয়ে পালল অনুপ্রবেশকারীরা, কাঁটাতার না থাকার সুযোগে অনুপ্রবেশের চেষ্টা মালদা সীমান্তে
BSF-র তাড়া খেয়ে পালল অনুপ্রবেশকারীরা, কাঁটাতার না থাকার সুযোগে অনুপ্রবেশের চেষ্টা মালদা সীমান্তে

ভিডিও

Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮
Weather News: রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ, ভিজবে কোন কোন জেলা?
Chok Bhanga 6ta: তারাতলায় গোডাউন বিপর্যয়ের আজ তৃতীয় দিন,পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ayush Singh AI Success Story : দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Chief Breakup Officer: ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
Viral News : মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
Earthquake : ফের ভূমিকম্পের জোর ধাক্কা ! ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়, বড় বিপর্যয়ের পর নতুন আতঙ্ক
ফের ভূমিকম্পের জোর ধাক্কা ! ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়, বড় বিপর্যয়ের পর নতুন আতঙ্ক
ভেনেজুয়েলার পর এবার ভূমিকম্পের ধাক্কা ভারতের কাছেই, সকাল-সকাল থরথর করে কাঁপল মাটি
Pakistan Earthquake: ভেনেজুয়েলার পর এবার ভূমিকম্পের ধাক্কা ভারতের কাছেই, সকাল-সকাল থরথর করে কাঁপল মাটি
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
Embed widget