এক্সপ্লোর

Malda Lottery News : ঘুরে গেল ভাগ্য, মাছ ব্যবসায়ীর কপালে ১ কোটি !

Malda News : স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে ভাগ্যের চাকা ঘুরে গেল মৎস্য ব্যবসায়ীর। রাতারাতি কোটিপতি হয়ে গেলেন মাছের ব্যবসায়ী

অভিজিৎ চৌধুরী, মালদা : শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গেছিলেন স্বাস্থ্য পরীক্ষা করাতে। আর সেই স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে ভাগ্যের চাকা ঘুরে গেল মৎস্য ব্যবসায়ীর। রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি । ভাগ্য বদলে দিল লটারি !

লটারির কামাল

হঠাৎ করে দারিদ্র্যর অন্ধকার দূর হতেই খুশির হাওয়া পরিবারে । হিন্দির একটি প্রচলিত প্রবাদ,'উপরওয়ালা যব দেতা হ্যায়, তো ছপ্পর ফাড়কে দেতা হ্যায়'। মালদার হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অশোক মহালদারের জীবনে এই প্রবাদ বাক্যটি এখন সত্য। হাটে বাজারের মাছ বিক্রি করতেন ৩৭ বছরের অশোক। বাড়িতে রয়েছে  স্ত্রী,এক ছেলে এবং এক মেয়ে। সংসারে অত্যন্ত অর্থাভাব। অভাবই ছিল অশোক বাবুর পরিবারের নিত্যদিনের সঙ্গী। অভাব দূর করতে মাঝে মাঝে টুকটাক লটারি কাটতেন। কিন্তু কখনওই লটারির পুরস্কার পাননি। ইদানিং কালে বিভিন্ন শারীরিক সমস্যাতেও ভুগছিলেন। শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি চাঁচল সদরের একটি ক্লিনিকে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় ৩০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কাটেন। আর তাতেই কেল্লাফতে। শুক্রবার 'ডিয়ার মর্নিং লটারি'তে এক কোটি টাকার প্রথম পুরস্কার জিতে নেন অশোক মহালদার।         

বাড়ির লোকের প্রতিক্রিয়া 

ফলাফল দেখার পর নিজেই যেন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। শুক্রবার রাতেই নিজেদের সুরক্ষার জন্য হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছেন অশোক। তিনি জানাচ্ছেন, আগে যেমন জীবন যাপন করতেন, তেমন ভাবেই করবেন। আগের মতোই মাছ বিক্রি করবেন। আর এই টাকায় নিজেদের শখের একটা বাড়ি বানাবেন। ছেলে-মেয়েদের পড়াশোনা করাবেন। অশোক মহালদার জানালেন, 'মাঝে মাঝে টিকিট কাটতাম।  ৩০ টাকার লটারি কেটেছিলাম। ফলাফল মিলিয়ে দেখি আমি এক কোটি টাকা জিতেছি। খুব ভালো লাগছে।এবার ছেলে মেয়েদের ভালো ভাবে পড়াশোনা করাতে পারবো।'               

দাদা নয়ন মহালদার বলেন,"আমি তো মাঠে কাজ করছিলাম। আমার ছেলে এসে বলছে আমাকে ডাকছে বাড়িতে। ভাবলাম ভাইয়ের মনে হয় বেশি শরীর খারাপ হয়েছে। কিন্তু গিয়ে দেখি এই খুশির খবর। আমরা সকলে খুব আনন্দিত।"        

আরও পড়ুন :             

'আমায় বের করো'... ঘুমন্ত পড়ুয়াকে স্কুল বাসে বন্ধ করেই বেপাত্তা ড্রাইভার ! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget