এক্সপ্লোর

Malda : মালদার সুজাপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫

Malda : এই পাঁচজন ডাকাতির উদ্দেশ্যে সুজাপুরে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় একটি গোপন ডেরায় লুকিয়ে ছিল...

করুণাময় সিংহ, সুজাপুর (মালদা) : আগ্নেয়াস্ত্র (Firearms) সহ ৫ জনকে গ্রেফতার করল মালদার (Malda) কালিয়াচক (Kaliachak) থানার পুলিশ। গভীর রাতে সুজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে তিনটি ওয়ান শটার , ১০ রাউন্ড কার্তুজ ও দুটি ধারালো হাঁসুয়া উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম কারিমুল্লা শেখ, মুজাফফর রহমান, কাসেদ আলি, বাবলু শেখ ও আশিক শেখ। এর মধ্যে কারিমুল্লা, মুজাফফর ও কাসেদের বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর এলাকায়। আশিক শেখ সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা । বাবলু বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলের খেজুরিয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, এই পাঁচজন ডাকাতির উদ্দেশ্যে সুজাপুরে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় একটি গোপন ডেরায় লুকিয়ে ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালান পুলিশ । তখনই ওই পাঁচজন‌ ধরা পড়ে। পুলিশ ওই ৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন ; রক্ষকই ভক্ষক! মালদায় ব্যবসায়ীর বাড়ি থেকে সোনা ও নগদ লুঠপাঠ, অভিযুক্ত পুলিশ কর্মী

প্রসঙ্গত, সম্প্রতি মালদায় (Malda) ব্যবসায়ীর (Businessman)বাড়িতে ‘ডাকাতি’-র (Decoity) ঘটনায় অভিযোগের তির ওঠে তিন পুলিশ (Police) কর্মীর বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর বাড়িতে রাতে হানা দিয়ে ৩৪ ভরি সোনার গয়না, ২৫ লক্ষ টাকা লুঠ করা হয়েছে বলে অভিযোগ। ব্যবসার কাজে ওই টাকা ব্যবসায়ী বাড়িতে রেখেছিলেন বলে দাবি। কালিয়াচকে ৩ পুলিশকর্মীর বিরুদ্ধে লুঠপাট চালানোর অভিযোগ ওঠে।

অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে  ১ এএসআই, ২ কনস্টেবলকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তের পরে ৩ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

৫২ বিঘা এলাকার ব্যবসায়ী ও লেবার কনট্রাকটর আসরাউল শেখের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে তাঁর বাড়িতে চড়াও হন কালিয়াচক থানার বেশ কয়েকজন পুলিশকর্মী। কোনও কারণ না দেখিয়ে তাঁরা ঘর তছনছ করেন, লুঠ করেন ৩৪ ভরি সোনার গয়না ও শ্রমিকদের পেমেন্ট করার জন্য রাখা নগদ ২৫ লক্ষ টাকা। বাধা দিলে মারধর করা হয় বাড়ির সদস্যদের। ওই ব্যবসায়ীর অভিযোগ, তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে কোনও নালিশই নেই। তারপরও পুলিশ এই কাণ্ড করেছে।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget