এক্সপ্লোর

Malda: জাল নোট ও বাংলাদেশি টাকা সহ গ্রেফতার এক ব্যক্তি, তদন্তে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ

Malda: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম আনিসুর রহমান। বয়স প্রায় ৬২। আনিসুরের বাড়ি কালিয়াচক থানার ছারখাটোলা সাহেবগঞ্জ এলাকায়।

করুণাময় সিংহ, মালদা: জাল নোট ও বাংলাদেশি মুদ্রা অর্থাৎ টাকা সমেত পুলিশের জালে এক ব্যক্তি। ওই ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। এই ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার ছাড়কাটোলার সাহেবগঞ্জ এলাকায়। ধৃত ব্যক্তি আপাতত পুলিশি হেফাজতে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম আনিসুর রহমান। বয়স প্রায় ৬২। আনিসুরের বাড়ি কালিয়াচক থানার ছারখাটোলা সাহেবগঞ্জ এলাকায়। গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ এদিন গোপন সূত্রে খবর পেয়ে আনিসুরের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই উদ্ধার হয় ৩ লক্ষ টাকার ভারতীয় জাল নোট, ৪২ হাজার ৫০০ টাকার ভারতীয় আসল নোট,৬৪২ টাকা বাংলাদেশি নোট। 

শুধু তাই নয়, আরও জানা গিয়েছে, এই আনিসুর বাংলাদেশ থেকে চোরা পথে এই জাল নোটগুলি ভারতে নিয়ে আসত এবং এখান থেকে পাচার করত। তার বিনিময়ে অবশ্যই মোটা অঙ্কের টাকা পেত। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে ধৃত আনিসুর রহমান।

আরও পড়ুন: North 24 Parganas: পুজোর পরই খুলতে পারে স্কুল-কলেজ, ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চালু রাজ্য উচ্চশিক্ষা দফতরের

কিছুদিন আগেই কালিয়াচক এলাকা থেকেই ৫ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। কালিয়াচক থানার বাবুর্বনা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকার জাল নোট। পুলিশ সূত্রে খবর মেলে প্রত্যেকটি নোট ৫০০ টাকার। 

ধৃতদের নাম ইফতিকার মুক্তার (৩৯), মোহাম্মদ ওয়াসিম খান (৩৭)। এই দু'জনই মহারাষ্ট্রের মুম্বাইয়ের বাসিন্দা, এমনটাই জানা গিয়েছিল। অপর ধৃতের নাম মোঃ আসামুল শেখ। তিনি মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা। রাতের অন্ধকারে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার বাবুর্বনা এলাকায় অভিযান চালিয়েছিল কালিয়াচক থানার পুলিশ। সেখানেই গ্রেফতার করা হয় এই তিন ব্যক্তিকে। 

আরও পড়ুন: North 24 Paraganas:পারিবারিক বিবাদে শাবলের আঘাতে কাকাকে খুন, পলাতক ভাইপো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget