এক্সপ্লোর

Malda News: জঞ্জাল-আবর্জনায় ঢেকেছে মালদার হাসপাতাল চত্বর, বাড়ছে রোগ ছড়ানোর আশঙ্কা

Harishchandrapur: চারপাশে আগাছার জঙ্গল। ছড়িয়ে ইঞ্জেকশনের সূচ। হাসপাতালের মধ্যে জমে রয়েছে আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ। চূড়ান্ত অস্বাস্থ্যকর এই ছবি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের।

অভিজিৎ চৌধুরী, মালদা: জঞ্জাল-আবর্জনায় ঢেকেছে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল চত্বর। রোগ ছড়ানোর আশঙ্কা করছেন রোগীর আত্মীয় থেকে স্থানীয় মানুষজন। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। তৃণমূল আমলে স্বাস্থ্য পরিষেবা বেহাল, কটাক্ষ করেছে বিজেপি। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রাজ্যের শাসক দল।

জঞ্জাল-আবর্জনায় ঢেকেছে হাসপাতাল চত্বর: চারপাশে আগাছার জঙ্গল। এদিক ওদিকে ছড়িয়ে ইঞ্জেকশনের সূচ। হাসপাতালের মধ্যে জমে রয়েছে আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ। চূড়ান্ত অস্বাস্থ্যকর এই ছবি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের। অভিযোগ, দিনের পর দিন হাসপাতাল চত্বরে আবর্জনা জমলেও সে বিষয়ে কোনও হেলদোল নেই কর্তৃপক্ষের। হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা আসরিকুল আলম বলেন, “চারিদিকে ময়লা জমে, সেগুলো যখন পোড়ানো হয়, ধোঁয়ার ঢেকে যায় চারপাশ।’’

রোগী হাসপাতালে আসে রোগ সারাতে! কিন্তু, এই হাসপাতালের এমন পরিস্থিতি যে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়তে পারেন বলে অভিযোগ স্থানীয়দের। ওই এলাকার আরেক বাসিন্দা অঞ্জলি দাস বলেন, “এই রাস্তা দিয়ে যাতায়াত করি। যেখানে সেখানে ইনজেকশনের সুচ পড়ে থাকে। সেগুলো অনেক সময় পায়ে ঢুকে যায়।’’ যদিও এলাকার ব্লক স্বাস্থ্য আধিকারিকের দাবি, নিয়ম মেনেই হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চলে। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক অমলকৃষ্ণ মণ্ডল বলেন, “এরকমভাবে সূচ পড়ে থাকে না। সব কিছু নিয়ম মেনে পরিষ্কার করা হয়।’’

উদাসীনতা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস তৃণমূলের। বিজেপির  উত্তর মালদা সাংগঠনিক জেলা সম্পাদক রূপেশ আগরওয়াল, “রাজ্য-জুড়ে ডেঙ্গি ছড়াচ্ছে। এদিকে হাসপাতালের পেছনে এরকম অস্বাস্থ্যকর পরিবেশ। শাসকদলের নেতাদের এইসব চোখে পড়ে না।’’হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা বিমান ঝা বলেন, “এই রকম ঘটে থাকলে দুর্ভাগ্যজনক। এর ফলে রোগ সংক্রমণ ছড়াতে পারে। ব্যাপারটা আমরা খতিয়ে দেখব। হাসপাতাল চত্বর পরিষ্কার থাকা উচিত।’’ দ্রুত হাসপাতাল পরিচ্ছন্ন করতে ব্যবস্থা নিক প্রশাসন, দাবি তুলছেন রোগীর পরিজন থেকে স্থানীয়রা।

বন্ধ থ্যালাসেমিয়া কেয়ার ইউনিট: ২ বছর ধরে বন্ধ মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালের (Medinipur Medical Hospital) থ্যালাসেমিয়া কেয়ার ইউনিট। ফলে বেডের অভাবে হাসপাতালের মেঝেতে শুয়েই রক্ত নিতে বাধ্য হয়েছেন রোগীরা।  দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।

আরও পড়ুন: North 24 Parganas: পঞ্চায়েত ভোটের আগে উত্তেজনা, CITU-র পার্টি অফিস দখলের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget