এক্সপ্লোর

Malda News: স্বপ্ন অধরাই, আগুনে পুড়ে ছাই দিনমজুরের বাড়ি, ভস্মীভূত নগদ ৪ লক্ষ

মঙ্গলবার ভোর তিনটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের কুশিদা মুসলিম পাড়া এলাকায় আগুন লাগে। 

অভিজিৎ চৌধুরি, করুণাময় সিংহ, মালদা: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দিনমজুরের বাড়িসহ নগদ চার লক্ষ টাকা। স্বপ্ন ছিল পাকা বাড়ি হবে। শখ পূরণের জন্য অনেক কষ্টে লাখ চারেক টাকাও জোগাড় করেছিলেন দিনমজুর রশিদ আলি। ইদের পর্ব শেষ হলেই পাকা বাড়ি তৈরির কাজে হাত লাগানোর কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই সব শেষ। ভয়াবহ আগুনে বাড়ি-সহ পুড়ে ছাই চার লক্ষ টাকাও। 

মঙ্গলবার ভোর তিনটা নাগাদ মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের কুশিদা মুসলিম পাড়া এলাকায় আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, এ দিন ভোরে রোজার জন্য সেহেরী খেতে উঠেছিলেন পাড়ার লোকেরা। সেই সময়ে স্থানীয় বাসিন্দা সুলতান আলির গোয়াল ঘরে আগুন দেখতে পান তাঁরা। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান।

তবে আগুনের তীব্রতা খুব বেশি থাকার কারণে আগুন নেভাতে ঘণ্টাখানেক সময় লেগে যায়। ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশী রশিদ আলির বাড়িতে। খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকলকর্মীরাপৌঁছলেও ছোটো রাস্তা হওয়ায় কারণে ঘটনাস্থলে পৌঁছতে বেশ অনেকটা সময় লেগে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি, মারা গিয়েছে বেস কয়েকটি ছাগলও। রশিদ আলি জানান, সুলতান আলির গোয়াল ঘর থেকে আগুন ছড়িয়েছিল। এর আগেও বেশ কয়েকবার তার বাড়ি থেকে আগুন ছড়িয়েছিল। বলা সত্বেও সে এ বিষয়ে সতর্ক হয়নি বলে অভিযোগ। 

বিধ্বংসী আগুনে রশিদ আলির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাশাপাশি বাড়িতে থাকা নগদ চার লক্ষ টাকা, মজুত শস্য, আসবাবপত্র, জামা-কাপড়, প্রয়োজনীয় কাগজপত্রও পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে খবর। পাকা বাড়ি তো দূরের কথা, সর্বস্ব হারিয়ে পরিবারটিকে নিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন রশিদ আলি।

বিগত কয়েকদিনে একাধিক জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। দেখে নিন এক নজরে...

  • গত ১৩ তারিখ তিলজলায় একটি ছাপাখানায় ভয়াবহ আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় বাবা ও ছেলের। আহত হয় আর এক ছেলে।
  • গত ৭ তারিখ, ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় সন্তোষপুর স্টেশন লাগোয়া ৩০টি অস্থায়ী দোকান।
  • গত ৬ তারিখ গড়িয়ার ব্রহ্মপুর বটতলা বাজারের কাছে কাঠের গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের আবাসন ও নির্মীয়মাণ বিল্ডিংয়ে। 
  • গত ২৯ মার্চ সন্ধ্যায় রাসবিহারী মোড়ে হোটেলে অগ্নিকাণ্ড। সিলিন্ডার ফেটে ছড়ায় আতঙ্ক। দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
  • গত ২২ মার্চ শোভাবাজারে আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি বিউটি পার্লার। 
  • গত ১৯ মার্চ ভোরে টালিগঞ্জের এনটিওয়ান স্টুডিওয় আগুন লেগে যায়। ওই সময়ে কোনও শ্যুটিং চলছিল না বলে কেউ হতাহত হননি। তবে পুড়ে ছাই হয়ে যায় টুডিওর গোডাউন। নষ্ট হয়ে যায় হারানো সুর, সপ্তপদী, ভ্রান্তিবিলাসের মতো বহু পুরনো ছবির রিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget