এক্সপ্লোর

Malda News: ফের গঙ্গা ভাঙনের জেরে মালদায় আতঙ্ক , নদী গর্ভে মানিকচকের বিস্তীর্ণ জমি

Malda গঙ্গা ভাঙনের জেরে আতঙ্কিত মালদাবাসী, রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণের আবেদন করা হয়েছে।

করুণাময় সিংহ, মালদা: ফের গঙ্গা ভাঙনের মুখে পড়ে আতঙ্ক ছড়াল মালদায় (Malda)। মানিকচকের গোপালপুর অঞ্চলে ব্যাপক গঙ্গা ভাঙ্গন। মুহূর্তের মধ্যে গঙ্গাগর্ভে তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ জমি। বাড়ি হারানোর আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী। রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ গ্রহণের আবেদন করা হয়েছে।

আগেও বহুবার গঙ্গা ভাঙন মালদায়

তবে শুধু চলতি বছরেই নয়, প্রায় প্রতি বছরেই গঙ্গার ভাঙনের মুখোমুখি হয় মালদার এই এলাকা।মালদার কালিয়াচকে গঙ্গার ভাঙন দিনে দিনে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। পাড় গিলতে গিলতে গ্রামের বসতির দিকে এগিয়ে আসছে গঙ্গা। অসহায় বাসিন্দারা ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনারও ভুরিভুরি উদাহরণ রয়েছে। গত কয়েক বছরে কয়েক হাজার পরিবার ভাঙনের কারণে উদ্বাস্তুতে পরিণত হয়েছে।

কে নেবে গঙ্গা ভাঙন রক্ষার দায় ?

কিন্তু মালদার এহেন পরিস্থিতিতে বারবার উঠে এসেছে এক রাজনৈতিক দৃশ্য। কে নেবে গঙ্গা ভাঙন রক্ষার দায় ? এনিয়ে আগেও শাসকদল ও বিরোধীদের মধ্য়ে চাপান উতোর দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই বিরোধীরা এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে ভুক্তভুগীদের পুনবার্সনের কথা তুলেছে বারবার।

প্রাকৃতিক দুর্যোগের মুখে উপকূলবর্তী এলাকা

এদিকে গঙ্গা ভাঙন নিয়ে যখন জেরবার মালদা, ঠিক তখনই দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা। মূলত পূর্ণিমার ভরা কটাল ও নিম্নচাপের জোড়া ফলায় সুন্দরবন জুড়ে নদী ও সমুদ্রের জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা

ইতিমধ্যেই বুধবারের জলোচ্ছ্বাসের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নামখানা ও সাগর ব্লক। নামখানার মৌসুনি ও ফ্রেজারগঞ্জের সমুদ্র বাঁধ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌসুনির বালিয়াড়া ও সল্টঘেরি এলাকায় প্রায় ৫০০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রেজারগঞ্জের বিজয়বাটি এলাকার বাঁধে ধস নেমেছে। 

নদী বাঁধে ধস

অন্যদিকে সাগরের মুড়িগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের চকফুলডুবি ও মন্দিরতলা এলাকায় নির্মীয়মাণ ক্রংক্রিট বাঁধেও ধস নেমেছে। সাগরের বঙ্কিমনগর,মহিষামারিতেও বাঁধ উপচে জল ঢুকেছে এলাকায়। কাকদ্বীপের তিলকচন্দ্রপুরে মুড়িগঙ্গা নদীর বাঁধেও ধস নেমেছে। কুলপির রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের হুগলি নদী তীরবর্তী বাঁধেও ধস নেমেছে।

আরও পড়ুন, গঙ্গায় উঠল ৫০ কেজির কাতলা, মাছ বাজারে আসতেই কেনার হিড়িক মালদায় 

এলাকা পরিদর্শন শুরু করল সেচ দফতর

জোয়ারের জলে প্লাবিত হয়ে গিয়েছে ডায়মন্ড হারবার কেল্লার মাঠের পিকনিক স্পট। জেলা প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে সেচ দফতরের কর্মীরা ভাঙন কবলিত সাগর ও কাকদ্বীপের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। আবহাওয়ার উন্নতি হলে বাঁধ মেরামতির কাজ শুরু করবে সেচ দফতর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget