এক্সপ্লোর

Malda: মালদা হাসপাতালে মৃত্যু আরও এক শিশুর, চিন্তা বাড়ছে রাজ্যে

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সঙ্কটজনক অবস্থায় নিয়ে আসায় চিকিৎসার সুযোগ মেলেনি।

করুণাময় সিংহ, মালদা: মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হল। এ নিয়ে গত চারদিনে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতরের বিশেষ প্রতিনিধিদলের আজ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার কথা। 

হাসপাতাল সূত্রে খবর, কালিয়াচকের বাসিন্দা পাঁচমাসের শিশুর জ্বর, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা থাকায় গতকাল মালদা মেডিক্যালে ভর্তি করা হয়। রাতেই মৃত্যু হয় শিশুর। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সঙ্কটজনক অবস্থায় নিয়ে আসায় চিকিৎসার সুযোগ মেলেনি। শিশু বিভাগে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে, উত্তরবঙ্গে বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা। জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি ১১৯ জন, নতুন করে ভর্তি ৩১ জন শিশু। পরিস্থিতি খতিয়ে দেখতে, উত্তরবঙ্গে গেল স্বাস্থ্য দফতরের মেডিক্যাল টিম। উত্তরবঙ্গের সরকারি-বেসরকারি হাসপাতালে অসুস্থ শিশুদের ভিড় বাড়ছে। আউটডোরে শিশুদের নিয়ে অভিভাবকদের লম্বা লাইন।

সকলেরই প্রায় এক সমস্যা। উত্তরবঙ্গে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। দু’দিন আগেই, জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে, তিন শিশুর মৃত্যু হয়। এই মুহূর্তে সেখানে জ্বর নিয়ে ভর্তি রয়েছে ১১৯ জন শিশু। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ৯ জন, আর শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি ৪ জন। 

পরিস্থিতি খতিয়ে দেখতে, শুক্রবারই উত্তরবঙ্গে যায়, স্বাস্থ্য দফতরের বিশেষ টিম। পাঁচ সদস্যের দল ঘুরে দেখেন তিন সরকারি হাসপাতাল।জ্বরে আক্রান্ত শিশুরা যে ওয়ার্ডে ভর্তি, তা ঘুরে দেখেন। শিশু চিকিৎসা ও পরিকাঠামো নিয়ে বৈঠক করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। শিশুদের চিকিৎসার জন্য যথাযথ পরিকাঠামো, হাসপাতালের চিকিৎসক এবং পর্যাপ্ত কর্মী রয়েছে কিনা, এদিন তা-ও খতিয়ে দেখেন স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ দল।

এর আগে মালদা মেডিক্যাল কলেজ-হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেন, ১৮১ জন শিশু ভর্তি। ২ জনের মৃত্যু হয়েছে। জ্বরের কারণে মৃত্যু তা পরিষ্কার। কিন্তু কী কারণে জ্বর, তা জানতে কলকাতায় লালারস পাঠানো হয়েছে। মালদা মেডিক্যাল কলেজ সূত্রে খবর, জ্বরের কারণেই মৃত্যু। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget