এক্সপ্লোর

Mystery Death: মালদার চাঁচলে শোবার ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধন্দ

Mystery death of businessman. | মৃত ব্যক্তির নাম পালানু প্রামাণিক (৪১)। তাঁর বাড়ি মালদার চাঁচল থানার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের দৈভাত্তা গ্রামে। মৃত ব্যক্তি পেশায় পোলট্রি ব্যবসায়ী।

অভিজিৎ চৌধুরী, চাঁচল: শোবার ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল চাঁচলের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের দৈভাত্তা গ্রামে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মৃত ব্যক্তির নাম পালানু প্রামাণিক (৪১)। তাঁর বাড়ি মালদার চাঁচল থানার মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের দৈভাত্তা গ্রামে। মৃত ব্যক্তি পেশায় পোলট্রি ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির গ্রামের বাড়ির পাশাপাশি মালদা টাউনেও একটি বাড়ি রয়েছে। সেখানে তাঁর স্ত্রী, পুত্র-কন্যা থাকেন। গ্রামের বাড়িতে মা ও ভাইরা আছেন। আজ সকালে মৃত ব্যক্তির মা তাঁকে ডাকাডাকি করেও সাড়াশব্দ না পাওয়ায় জানলা দিয়ে দেখেন, দেহটি ঝুলন্ত অবস্থায় রয়েছে।

মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে দেহটি উদ্ধার করা হয়। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কীভাবে মৃত্যু হল, খুন না আত্মহত্যা, তা নিয়ে ধন্দে রয়েছেন পরিবারের সদস্যরা।

মৃতের স্ত্রী সাবিত্রী প্রামানিক জানিয়েছেন, ‘ছেলেমেয়েদের পড়াশোনার জন্য আমি মালদায় থাকি। খবর পেয়ে সকালে ছুটে এসেছি। কী কারণে আমার স্বামী আত্মঘাতী হলেন, তা বুঝে উঠতে পারছি না।’

মৃতের প্রতিবেশী বুদ্ধদেব সরকার জানিয়েছেন, ‘সকালে শুনলাম আমার প্রতিবেশী পালানু প্রামাণিক আত্মঘাতী হয়েছেন। আমরা তড়িঘড়ি করে দেহ উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।’

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুন না আত্মহত্যা, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরেই প্রকৃত ঘটনা জানা যাবে। এখনই মৃত্যুর কারণের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget