এক্সপ্লোর

Malda News: টাকার দাবিতে মায়ের কোল থেকে নিয়ে তিন ঘণ্টা আটকে রাখার অভিযোগ, মৃত্যু সদ্যোজাতর

Malda Child Death News: অভিযোগ, গতকাল বাড়িতে গিয়ে ১২০০ টাকা চান এক ব্যক্তি। ৩০০ টাকা দিতে রাজি হন পরিবারের লোকজন।কিন্তু এতে সন্তুষ্ট হয়নি ওই ব্যক্তি।মায়ের কোল থেকে ছিনিয়ে তিনঘণ্টা আটকে রাখা হয়।

 

করুণাময় সিংহ, মালদা: টাকার দাবিতে ২০ দিনের শিশুকে মায়ের থেকে দূরে নিয়ে গিয়ে তিনঘণ্টা আটকে রাখার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত। মালদার মানিকচক থানা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গত ২৯ অক্টোবর তিন সন্তানের জন্ম দেন এক গৃহবধূ। অভিযোগ, গতকাল তাঁর বাড়িতে গিয়ে ১২০০ টাকা চান এক ব্যক্তি। ৩০০ টাকা দিতে রাজি হন পরিবারের লোকজন। কিন্তু এতে সন্তুষ্ট না হওয়ায় ওই শিশুকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তিনঘণ্টা আটকে রাখা হয়। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই সদ্যোজাতর। মানিকচক থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

খেতে না পেয়ে এবং ঢোলের আওয়াজে  ওই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মানিকচক থানার বাঙালগ্রামের এই ঘটনায় মর্মান্তিক ঘটনা ঘটেছে। অভিযুক্তের  বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।    

 স্থানীয় সূত্রে জানা গেছে, বাঙালগ্রামের বাসিন্দা  মাম্পি মাঝি গত ২৯  অক্টোবর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তিন সন্তানের জন্ম দেন। বর্তমানে ওই তিন সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন তিনি। গতকাল তাঁর সন্তানদের আশীর্বাদের নামে বাড়িতে হাজির হয় এক স্থানীয় ব্যক্তি। ওই ব্যক্তির বিরুদ্ধে  তিন ঘণ্টা ধরে শিশুটিকে নিজের কাছে আটকে রাখার অভিযোগ উঠেছে। এরপর জোরে জোরে ঢোল বাজাতে থাকে। এমনকি খেতেও দেওয়া হয়নি শিশুটিকে। অভিযুক্ত বারোশো টাকা দাবি করে। তা দিতে অস্বীকার করাতেই দীর্ঘক্ষণ ওই শিশুকে আটকে রাখা হয় বলে অভিযোগ। মৃত্যু হয় শিশুটির। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে ছুটে যান মানিকচক থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এমনকি ফোনে এক আশা কর্মী শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে বলেন ওই ব্যক্তিকে। ওই আশা কর্মীকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget