এক্সপ্লোর

Malda Airport : উড়বে বিমান, দ্রুত আকাশপথে জুড়বে মালদা, খতিয়ে দেখা হল পরিকাঠামো

Airport Inspection : প্রতিনিধি দল সূত্রে খবর, এখন যা রানওয়ে আছে, তাতে ১৯ আসনের বিমান ওঠানামা সম্ভব।

করুণাময় সিংহ, মালদা : মালদা শহরে (Malda Town) বিমানবন্দরের (Airport) পরিকাঠামো খতিয়ে দেখল এয়ার পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার দুই সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দল সূত্রে খবর, এখন যা রানওয়ে আছে, তাতে ১৯ আসনের বিমান ওঠানামা সম্ভব। কিন্তু তার চেয়ে বড় বিমান ওঠা-নামা করতে গেলে রানওয়ের দৈর্ঘ্য বাড়াতে হবে। রানওয়ের জন্য জমি ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জমি জট কাটিয়ে মালদা বিমানবন্দর কত দিনে বড় বিমান চলাচলের উপযোগী হয়ে ওঠে এখন সেটাই দেখার। 

প্রসঙ্গত, মালদা বিমানবন্দর থেকে যাতে দ্রুত বিমান পরিষেবা শুরু করা যায়, সেবিষয়ে তৎপর হতে জেলাশাসককে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত ৮ ডিসেম্বর জেলার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর ওই নির্দেশের ১২ দিনের মাথায়, মালদা এয়ারপোর্টের রানওয়ে পরিকাঠামো খতিয়ে দেখল এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। সোমবার কেন্দ্রীয় সংস্থার দুই বিশেষজ্ঞ বিমানবন্দর এলাকা খতিয়ে দেখেন। নেতৃত্বে ছিলেন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ধনঞ্জয় তিওয়ারি। সঙ্গে ছিলেন জেলা প্রশাসন এবং পূর্ত দফতরের আধিকারিকরা। 

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ দল সূত্রে খবর, মালদা বিমানবন্দরে বর্তমানে যে রানওয়ে রয়েছে, ১৯ আসন বিশিষ্ট বিমান তাতে ওঠানামা করতে পারবে। কিন্তু ৪২ বা ৯০ আসনের বিমান চালাতে হলে রানওয়ে আরও বাড়াতে হবে। প্রশাসন সূত্রে খবর, মালদা বিমানবন্দরে বর্তমান রানওয়ের দৈর্ঘ্য প্রায় ১১০০ মিটার। রানওয়ে বাড়াতে গেলে প্রয়োজন জমি। আর সেই জমি ঘিরেই চলছে রাজনৈতিক তরজা। মালদার বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেছেন, 'আমাদের সাংসদ খগেন মুর্মু এই নিয়ে বারবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছেন। সঠিক বিমানবন্দর তৈরি করার জন্য যে জমির প্রয়োজন তা অধিগ্রহণ করে দিচ্ছে না রাজ্য সরকার। তাদের সদিচ্ছার অভাবেই এই বিমানবন্দর এখনও চালু হয়নি।' এদিকে মালদার তৃণমূল কংগ্রেস মুখপাত্র শুভময় বসু বলেছেন, 'রাজ্য সরকার  pwd-র মাধ্যমে ৫০ কোটি টাকা ব্যয় করে পরিকাঠামো তৈরি করেছে। বিরোধীরা এটা নিয়ে অযথা রাজনীতি করছে। মুখ্যমন্ত্রী যখন বিমানবন্দর চালু করার পরিকল্পনা নিয়েছেন দ্রুত বিমানবন্দর চালু হবে।'

আরও পড়ুন- জমিতে ছাগল ঢোকা নিয়ে বচসা, যুবকের গোপনাঙ্গ কাটলেন‌ মহিলা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget