এক্সপ্লোর

Malda News: জমিতে ছাগল ঢোকা নিয়ে বচসা, যুবকের গোপনাঙ্গ কাটলেন‌  মহিলা  

Malda Crime News:এরইমধ্যে ওই মহিলা দিলওয়ারের গোপনাঙ্গে ব্লেড চালিয়ে দেন বলে অভিযোগ।আহত অবস্থায় দিলওয়ার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুতরফেই রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রতুয়া,২০ ডিসেম্বর: ফসলের জমিতে ছাগল ঢোকা নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ থেকে রক্তারক্তি কাণ্ড বেধে গেল। ফসলের ক্ষেতে ছাগল ঢুকে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিবাদের জেরে এক যুবকের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) রতুয়ার (Ratua) চাঁদমনি ১ গ্রাম পঞ্চায়েতের গোরক্ষা পরানপুর গ্রামে। আহত যুবকের নাম দিলওয়ার হোসেন। অভিযুক্ত তাঁরই প্রতিবেশী এক মহিলা। জানা গেছে, ওই মহিলার  ছাগল দিলওয়ার হোসেনের ফসলের ক্ষেতে ঢুকেছিল বলে অভিযোগ। 

 ছাগল ধরে ওই মহিলাকে জানাতে যান দিলওয়ার। এরপরই দুজনের ঝগড়া বেঁধে যায়। এরইমধ্যে ওই মহিলা দিলওয়ারের গোপনাঙ্গে ব্লেড চালিয়ে দেন বলে অভিযোগ।আহত অবস্থায় দিলওয়ার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুতরফেই রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, ওই যুবক গত এক বছর ধরে তাঁকে উত্যক্ত করছিলেন। ঘটনার দিন একা পেয়ে বাড়িতে ঢুকেছিল। আত্মরক্ষার্থে তিনি ধারাল অস্ত্র ছুঁড়ে দেন। এই ঘটনায় সুবিচার প্রার্থনা করেছেন তিনি। 

উল্লেখ্য, কিছু দিন আগে ছাগলে মাঠের ধান খেয়ে নেওয়াকে কেন্দ্র করে বীরভূমে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বেধে গিয়েছিল। আহত হয়েছিলেন দুপক্ষের প্রায় ৮ জন। জানা গেছে ইলামবাজার থানার পাইকুনি ও নৃপতি গ্রামের বাসিন্দাদের মধ্যে ওই সংঘর্ষ বেঁধেছিল৷ মাঠের ধানও লুঠ করা হয় বলে অভিযোগ। মাথা ফেটে, হাত-পায়ে আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় দুপক্ষের ৬ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় । অভিযোগ, ইলামবাজার থানার নৃপতি গ্রামের মাঠের ধান পাইকুনি গ্রামের ছাগল খেয়ে নেয়৷ এই অভিযোগ ঘটনার কয়েকদিন আগে থেকেই ছিল৷ ছাগল চরাতে গ্রামের মাঠে নিয়ে আসা হয়৷ সেই সময় ধান খেয়ে নেয় ছাগলে৷ পাশাপাশি দুই গ্রামের উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে ধান লুটের অভিযোগ তোলে। এই নিয়েই শুরু হয় দুই গ্রামের মধ্যে সংঘর্ষ ৷ বাঁশ-লাঠি নিয়ে দুই পক্ষের লোকজন চড়াও হয় একে অপরের উপর৷ গ্রামের মাঠে চলতে থাকে সংঘর্ষ৷ খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ আসে ঘটনাস্থলে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ।

 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget