এক্সপ্লোর

Malda News: টিউশনে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু কিশোরের

Road Accident: দিন কয়েক আগেই মালদার চাঁচলে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ যায় এক বাইক আরোহীর।

অভিজিৎ চৌধুরী, মালদা: টিউশনে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু (Death) হল এক কিশোরের। বেপরোয়া যানবাহনের ধাক্কায় একের পর এক প্রাণ যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রের-

দিন কয়েক আগেই মালদার (Malda) চাঁচলে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ যায় এক বাইক আরোহীর। সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক সেই দুর্ঘটনার (Accident) পর এবার হরিশ্চন্দ্রপুরের বেজপুরায় টিউশনে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল পঞ্চম শ্রেণীর এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুর থানার বেজাপুরা গ্রামীণ সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম মহম্মদ তারেক। বছর এগারোর ওই কিশোরের বাবা মহম্মদ ইসলাম পেশায় একজন দিনমজুর। দুর্ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর (Harischandrapur) থানার পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করলেও চালক পলাতক।

আরও পড়ুন - Khagen Murmu : একাধিকবার তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব, চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেণীর ছাত্র তারেক এদিন বাড়ি থেকে সাইকেল চালিয়ে টিউশন পড়তে যাচ্ছিল। মাঝপথে গ্রামীণ সড়কে কনুয়ার দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়ে যায় সে। দুমড়ে মুচড়ে যায় তার সাইকেল। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা ওই কিশোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন যে, কনুয়া - বেজপুরা গ্রামীণ সড়তে দ্রুত গতিতে বেপরোয়াভাবে যানবাহন চলাচল করছে। তাঁদের দাবি, যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের এগিয়ে আসা দরকার। প্রায় রোজই এভাবে গতির বলি হচ্ছেন বহু মানুষ। তাতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

Kolkata Durga Puja Stampede | কবে থেকে শুরু হবে তদন্ত কমিটির কাজ? কী জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি?
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, তার আগে এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
Katwa News | তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
Durga Puja 2026 | জাকার্তায় উমা আরাধনা । বিজয়া দশমীতে ধুনুচি নাচ, সিঁদুর খেলা
Birbhum News: নলহাটিতে Durga Puja-র বিসর্জনে উত্তেজনা, লাঠিচার্জ পুলিশের | Nalhati | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget