এক্সপ্লোর

Khagen Murmu : একাধিকবার তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব, চাঞ্চল্যকর দাবি বিজেপি সাংসদের

BJP-TMC : দলবদলের প্রস্তাব নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর দাবি, তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁর কাছে একাধিকবার প্রস্তাব এসেছে, কিন্তু তিনি যাচ্ছেন না।

করুণাময় সিংহ, মালদা : RSS পন্থী পত্রিকা স্বস্তিকার উত্তর সম্পাদকীর প্রতিবেদন ঘিরে যখন হুগলির সাংসদ ও বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) তৃণমূলে ফেরার জল্পনা তুঙ্গে, তখন দলবদল প্রস্তাব নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)।

মালদা উত্তরের বিজেপি (BJP) সাংসদ খগেন মুর্মুর দাবি, 'ওরা বলেছিলেন যে মন্ত্রী করবেন। ১০টি চাকরি দেবেন এবং বলেছিলেন যে আপনি যা চাইবেন, আপনার আর্থিক দিক থেকে যতটা চাইবেন ততটাই দেওয়া হবে।' ঠিক কে তাঁকে এই প্রস্তাব দিয়েছিলেন জানতে চাইলে গেরুয়া শিবিরের সাংসদের সংযোজন, 'এটা হচ্ছে তৎকালীন তৃণমূল কংগ্রেসের ওই সময়ে যোগদান করেছিলে। MLA ছিলেন মুর্শিদাবাদের, তিনি আমার কাছে গেছিলেন, ২০১৯ সালের মার্চ মাসের ১০ তারিখ। ওঁর স্বামীও ছিলেন, উনিও ছিলেন, দু’জন মিলেই অফারটা দিয়েছিলেন। কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছিলেন।'

জল্পনা ওড়িয়েছেন সৌমিত্র খাঁ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) ফেরার পর, গেরুয়া শিবিরে আরও ভাঙনের জল্পনা উস্কে দিয়েছিলেন অর্জুন সিংহ (Arjun Singh)। তৃণমূলে যোগদানকারী বিজেপি সাংসদ বলেছিলেন, 'বললাম তো সৌমিত্র (খাঁ) আমার ভাই আছে, অত তাড়াতাড়ি কিছু বলা ঠিক নয়। ওয়েট অ্যান্ড সি। আমি তো বলতে পারব না কে আসবে। তবে অনেকে আসবে।' লকেট চট্টোপাধ্যায়ের প্রসঙ্গেও তাঁর সম্প্রতি সংযোজন, 'সৌমিত্রর সঙ্গে আগে কথা হয়েছিল, লকেটেও ক্ষোভ আছে, কী করবে জানি না।'

যদিও তৃণমূল যোগের জল্পনা উড়িয়ে সৌমিত্র খাঁ (Soumitra Khan) বলেছেন, 'অভিষেক (বন্দ্যোপাধ্যায়) যেদিন বিজেপিতে আসবে, সেদিন আমি তৃণমূলে যাওয়ার কথা ভাবব।'

এদিকে, পশ্চিম বর্ধমানের এক বিজেপি বিধায়ক ও উত্তরবঙ্গের এক তরুণ বিজেপি বিধায়কের দল বদলের সম্ভাবনা নিয়েও রাজনৈতিক মহলে জোর আলাপ-আলোচনা চলছে, আর এরইমধ্যে বিজেপিতে ভাঙন ও তৃণমূলে যোগদানের সম্ভাবনার এই রাজনীতি নিয়ে, কটাক্ষ ছুঁড়ে দিয়েছে সিপিএম-কংগ্রেস। 

বর্তমান রাজ্য রাজনীতি দেখে রাজনৈতিক বিশেষর্দের প্রশ্ন, কখনও এ দল, কখনও ও দল, ভাঙা-গড়া, আসা-যাওয়ার এই রাজনীতির কি কোনও শেষ নেই?

আরও পড়ুন- দু'দিনের সফরে আজ রাজ্যে নাড্ডা, বঙ্গ বিজেপি তাকিয়ে সর্বভারতীয় সভাপতির বার্তার দিকে

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget