এক্সপ্লোর

Malda News: পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র উদ্ধার মালদায়, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১

Malda Fire Arms Rescue: পঞ্চায়েত ভোটের আগে ফের জেলায় জেলায় অস্ত্র উদ্ধার। এবার মালদা।

করুণাময় সিংহ, মালদা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে ফের জেলায় জেলায় অস্ত্র উদ্ধার (Fire Arms)। এবার মালদা (Malda)। দুটি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক (Arrest)। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালায় মানিকচক থানার পুলিশ। মালদার রতুয়ার বাসিন্দা, জিয়াবুল শেখকে দুটি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ওয়ান ওয়ান সাটার রিভালবার ও দুটি কার্তুজ। (Fire Arms) আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, বলে পুলিশ সূত্রে খবর।

সম্প্রতি বীরভূমের নানুরের (Nanoor) পাকুড়হাস গ্রাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার (Fire Arms)। গোপন সূত্রে খবর পেয়ে, সফিক শেখকে গ্রেফতার করে নানুর থানার পুলিশ। তার কাছ থেকে একটি ৯ মিমি পিস্তল, দুটি ৭.৬৫ মিমি  পিস্তল, ৫ রাউন্ড ৮মিমি কার্তুজ, ২ রাউন্ড ৯ মিমি কার্তুজ, ৬ রাউন্ড ৭.৬৫ মিমি কার্তুজ, ৬ কেজি গান পাউডার, ৪ কেজি ইয়েলো গান পাউডার উদ্ধার করেছে পুলিশ। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে ফের বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র। মঙ্গলবার নলহাটি থানার নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র। সম্প্রতি বীরভূমের সাঁইথিয়ার গ্রামে দু-পক্ষের বোমাবাজিতে হাত-পা উড়ে যায় এক যুবকের। গুরুতরভাবে জখম হয়েছে এক নাবালকও। সেই ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কের পরিবেশ রয়েছে। ফের সেই জেলাতেই অস্ত্র উদ্ধার। নাচপাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছে ২টি নাইন এমএম, একটি ওয়ান শটার ও ১১ রাউন্ড গুলি উদ্ধার। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছে ১ জন।  ওই এলাকাটি ঝাড়খণ্ড সীমানার কাছে। সেখানে বাইকআরোহীকে দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশ। পরে ওই ব্যক্তির ব্যাগ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে ২টি নাইনএমএম ও একটি ওয়ান শটার রযেছে। এছাড়াও তার কাছ থেকে ১১ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে।কী কারণে এই অস্ত্র নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি। কোথায় যাচ্ছিল। তারই খোঁজ করার চেষ্টা করছে পুলিশ। কারও কাছে কী অস্ত্র বিক্রির পরিকল্পনা ছিল? সেটাও খতিয়ে দেখছে পুলিশ। সিউড়িতে একটি সরকারি অনুষ্ঠানে এসে মন্ত্রী ফিরহাদ হাকিম অভিযোগ করে ছিলেন, 'ঝাড়খণ্ড থেকে প্রচুর অস্ত্র ঢুকছে বীরভূমে।'

আরও পড়ুন, ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের ৪৮ ঘণ্টা পার, এখনও পৌঁছল না ফরেন্সিক টিম

পাশাপাশি এর আগে অস্ত্র উদ্ধার হয় মুর্শিদাবাদেও। গ্রেফতার এক। গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘি থানা এলাকার মোড়গ্রামের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৫টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি। ধৃত তাবারুক শেখ লালগোলার বাসিন্দা। কোথা থেকে অস্ত্র আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদের ডোমকল ও রেজিনগর থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র কেনাবেচার অভিযোগে ২৯ অক্টোবর, ডোমকল থেকে এক মিষ্টি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ৪ নভেম্বর, রেজিনগরে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয় বাবা-ছেলে। এরপর ৯ নভেম্বর, ফের ডোমকল থেকে অস্ত্র উদ্ধার হয়। গ্রেফতার করা হয় ২ অস্ত্র বিক্রেতাকে। 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget