এক্সপ্লোর

Malda News : গঙ্গার জলে ফুলেফেঁপে উঠেছে কোশি নদী, গিলে নিতে পারে গ্রামের পর গ্রাম, ত্রস্ত গ্রামবাসীরা

Malda River : পাড় ভেঙে এগিয়ে চলেছে কোশি।  অস্তিত্ব বিপন্ন তীরে থাকা গ্রামগুলির।

করুণাময় সিংহ, মালদা : ভরা ভাদরে গঙ্গার পাশাপাশি ফুঁসছে কোশি নদী। এই সময় প্রতি বছরই জল বাড়ে এই নদীর । এবারও তার অন্যথা হয়নি, তবে এতটা জল বাড়ে না সাধারণত। কোশি নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে রতুয়ার বিলাইমারি এবং মহানন্দা টোলা এলাকায়।

 হু হু করে ঢুকে পড়ছে জল
কয়েকদিন ধরেই গঙ্গার  জল বাড়তে বাড়তে হু হু করে ঢুকে পড়েছে অপেক্ষাকৃত শীর্ণ কোশিতে। ফলে ফুলে ফেঁপে উঠছে নদী। চরম আতঙ্কে নদীপাড়ের গ্রামগুলির মানুষজন এলাকাবাসীরা জানালেন, প্রতিবছর কোশি ফুলেফেঁপে ওঠে ঠিকই, তবে এই নদী এমন ভয়াল রূপ ধরে না।

রাতের ঘুম কেড়ে নিয়েছে কোশি
সারা বছর শীর্ণ এই নদীও  রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা । পাড় ভেঙে এগিয়ে চলেছে কোশি।  অস্তিত্ব বিপন্ন তীরে থাকা গ্রামগুলির।নেওয়ার আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কোশি নদীর ধারে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙ্গন। বাড়িঘর সরিয়ে নিয়ে যাচ্ছেন এলাকার বাসিন্দারা। মুহূর্তের মধ্যে নদীগর্ভে তলিয়ে যেতে পারে সাতটি গ্রাম আশঙ্কা স্থানীয়দের।

 ভাঙন আটকানোর চেষ্টা
প্রশাসনের তরফে এখনও এলাকায় ভাঙন রোধের কাজ আরম্ভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। গ্রামবাসীরা চাঁদা তুলে নিজেদের উদ্যোগে গাছ,  বালির বস্তা ফেলে কোনওক্রমে ভাঙন আটকানোর চেষ্টা করছেন। যদিও এইভাবে ভাঙ্গন আটকানো সম্ভব নয় বলে দাবি তাঁদের। কার্যত ভূতনির চড়ে সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে গঙ্গা ও কোশি নদী।

রবিবার বিকেল থেকে কেশোরপুর কালুটনটোলা এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। তলিয়ে গিয়েছে নদী তীরবর্তী কৃষি জমি, বড় বড় গাছ। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছে। বিস্তীর্ণ এলাকা গঙ্গাগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। ভাঙন রুখতে কী পদক্ষেপ, তা নিয়ে প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

পুজোর আগেই ভিটেমাটি হারানোর আশঙ্কা গ্রাস করেছে মালদার মানিকচকের গঙ্গা-পাড়ের বাসিন্দাদের। স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেল থেকে ভূতনির চরের কেশোরপুর কালুটনটোলা এলাকায় প্রায় এক কিলোমিটার জুড়ে গঙ্গায় ভাঙন শুরু হয়েছে। সেচ দফতরের  পদক্ষেপ যথেষ্ট নয় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি আধিকারিকদের সামনে ক্ষোভ উগরে দেন তাঁরা।  ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় । কিন্তু ভাঙন-রোধের দায়িত্ব আসলে কার?  এই নিয়েই শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য তরজা। 

আরও পড়ুন : 

পাচারের টাকা কি দিল্লি গিয়ে পৌঁছচ্ছে? এর অপদার্থতা কার? স্বরাষ্টমন্ত্রীর দিকে আঙুল তুললেন অভিষেক !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল

ভিডিও

Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
TMC News: 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকব না', আল্টিমেটাম কল্যাণের | ABP Ananda
Rajarhat News: রাজারহাট বিস্ফোরণে কামারহাটি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত | ABP Ananda Live
Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget