এক্সপ্লোর

Malda News: মালদার গঙ্গায় ফের ভাঙ্গন শুরু, তলিয়ে গেল মন্দিরের একাংশ

Malda  Manikchak Incident: মালদার গঙ্গা নদীতে ফের শুরু হয়েছে ব্যাপক ভাঙ্গন। তবে এই প্রথমবার নয়,  পুজোর আগেও একাধিকবার নদী ভাঙনের মুখোমুখি হয়েছে মালদা। এবার ভাঙ্গনে তলিয়ে গেল মন্দিরের একাংশ।

করুণাময় সিংহ, মালদা: মালদার গঙ্গা নদীতে ফের শুরু হয়েছে ব্যাপক ভাঙ্গন। তবে এই প্রথমবার নয়,  পুজোর আগেও একাধিকবার নদী  ভাঙ্গনের মুখোমুখি হয়েছে মালদা।  ভাঙ্গনের তলিয়ে গেল মন্দিরের একাংশ। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের পারলালপুর এলাকায়।

পুজোর আগেও একাধিকবার নদী  ভাঙ্গনের মুখোমুখি হয়েছে মালদা

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসেও মালদায় ভূতনির চরে ভাঙন ধরাচ্ছিল গঙ্গা ও কোশি নদী।  মানিকচকের পাশাপাশি, ভাঙন শুরু হয় সেসময় রতুয়াতেও। বিলাইমারি ও মহানন্দাটোলা এলাকায়, ৭ দিন ধরে কোশি ( Kosi River )  নদীর পাড় ভাঙতে থাকে। নদীগর্ভে তলিয়ে যায় কৃষি জমি। গঙ্গার পাশাপাশি রুদ্রমূর্তি ধারণ করে কোশি নদীও। তার জেরে ভয়াবহ ঘটনা ঘটে যায় মালদায়।গঙ্গা গর্ভে তলিয়ে যায় সেসময় বাঁধের ১০০ মিটার অংশ। মালদার মানিকচকের ভুতনির চরের কালুটন এলাকায় ঘটনাটি ঘটে।  আতঙ্কে বাড়িঘর  সরিয়ে অন্যত্র চলে যাওয়া শুরু করেন স্থানীয়রা। গ্রামবাসীদের দাবি, গঙ্গা গর্ভে বিলীন হয়ে গিয়েছে চার-চারটি বাড়ি। খবর পেয়ে সেময় ঘটনাস্থলে  পৌঁছে যান সেচ দফতরের কর্মীরা। রাজ্যে গঙ্গার দ্বিতীয় বৃহত্তম চর ভূতনি। গঙ্গা, ফুলহার ও কোশি, এই ৩টি নদী ঘেরা ভূতনির চর। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকবছর কোশি নদীতে ভাঙন হয়নি। কিন্তু, গতমাসে ৫ কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক ভাঙন শুরু হয়। ৭টি গ্রাম যে কোনও মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়। সর্বস্ব খুইয়ে ফেলার আগেই বাড়ির ইট, কাঠের দরজা, জানলা খুলে নিয়ে অন্যত্র চলে যাওয়া শুরু করেন নদী পাড়ের বাসিন্দারা। 

আরও পড়ুন, 'ওদের তো ডেডবডিকে নিয়েই রাজনীতি', বিস্ফোরক উদয়ন গুহ

মালদায় ভাঙন-বিপর্যয় নিয়ে শুরু হয়েছে রাজনীতি

 মালদায় ভাঙন-বিপর্যয় নিয়ে শুরু হয়েছে রাজনীতি । তৃণমূল-বিজেপির মধ্যে চলছে দায় ঠেলাঠেলি । সম্প্রতি আবার আরেকটি ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য । মালদার ভূতনির চরে বস্তায় বালির পরিবর্তে বস্তা ভরে চলেভাঙন প্রতিরোধের কাজ। ভাইরাল ভিডিওয় উঠে আসে এই ঘটনা । এ নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ প্রমাণিত হলে করা ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলাশাসক। বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার পর সেচ দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আতঙ্কে এলাকা ছাড়েন অনেকেই।  স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ৫০টি পরিবারকে সরানো হয়েছে অন্যত্র। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget