এক্সপ্লোর

Malda : অভিষেকের জনসংযোগ যাত্রার ৩ সপ্তাহের মাথায় চাঁচলে তৃণমূলে ভাঙন, কংগ্রেসে যোগদান প্রায় ২০০ কর্মীর

TMC News : পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ যাত্রায় জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে তৃণমূলে ভাঙন

করুণাময় সিংহ ও রাজীব চৌধুরী, মালদা : অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জেলায় জনসংযোগ যাত্রা শেষ করে যাওয়ার তিন সপ্তাহের মাথায় মালদায় (Malda) তৃণমূলে (TMC) ভাঙন। এক বুথ সভাপতি সহ প্রায় দু'শো তৃণমূল কর্মী শুক্রবার যোগ দিলেন কংগ্রেসে। অন্যদিকে, বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদায় হাজারেরও বেশি কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন বলে ফেসবুকে ছবি পোস্ট করে দাবি করেছেন অধীর চৌধুরী।  

পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ যাত্রায় জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে তৃণমূলে ভাঙন। ৩ মে জনসংযোগ যাত্রা নিয়ে মালদার চাঁচলে পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ২৩ দিনের মাথায় মালদার চাঁচলে তৃণমূলে ভাঙন। শুক্রবার কংগ্রেসে যোগ দিলেন বুথ সভাপতি আলতাফ হোসেন সহ ২০০ জন তৃণমূল কর্মী। তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে গোপন ব্যালটে ভোট দিতে না পারার অভিযোগে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কংগ্রেসে যোগদানকারী আলতাফ হোসেন বলেন, 'আগে তৃণমূল করতাম। আমি বুথ সভাপতি ছিলাম। আমার এখানে মানেই দাঁড়াচ্ছে না কোনও। বুথ সভাপতির কোনও গুরুত্ব নেই। এই দলটা ভাল না। অভিষেকের সভায় গেছিলাম ভোট দেওয়ার জন্য। কিন্তু, আমাকে ভোট দিতে দেওয়া হয়নি।'

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল ১ নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আনজারুল হক, যুব কংগ্রেসের সভানেত্রী রোজিনা খাতুন, প্রাক্তন বিধায়ক অল বিরুনী সহ অন্যান্য নেতৃত্ব। কংগ্রেসের দাবি, মহানন্দপুর অঞ্চলের প্রত্যেকটি বুথ থেকে তৃণমূল কর্মীরা তাদের দলে যোগ দিয়েছেন। কংগ্রেসের চাঁচল ব্লক সভাপতি আনজারুল হক বলেন, 'মহানন্দপুরের প্রত্যেকটা বুথ থেকে ১০-১২-১৫ জন করে কংগ্রেসে যোগ দিলেন। তাঁরা দলে সম্মান পাচ্ছেন না। নতুন সভাপতি তৈরি হচ্ছে। যাঁরা তৃণমূলকে তৈরি করেছেন তাঁরা গুরুত্ব পাচ্ছেন না। তাই তাঁরা কংগ্রেসে যোগ দিলেন।'

যদিও চাঁচলে তৃণমূলের সহ সভাপতি অমল মণ্ডল বলেন, 'যাঁরা দলত্যাগ করেছেন তাঁরা আদৌ আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ না। তাঁরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এসেছিলেন। বিভ্রান্তি করে আগাছার মতো ছিলেন। তাঁরা চলে গেছেন, আমরা খুশি। দলটা বাঁচল। টিকিট পাচ্ছিলেন না। কংগ্রেসের দুর্দিন, যাকে পাচ্ছে তাঁকে ধরছে।'

বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছেন তৃণমূল বিধায়ক সাহিনা মমতাজ খানের অনুগামী। আর সেদিনই তৃণমূলে ভাঙন ধরানোর দাবি করেছেন অধীর চৌধুরী। ফেসবুকে ছবি পোস্ট করে প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করেছেন, বৃহস্পতিবার নওদায় এক হাজারেরও বেশি তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দেন।

চলতি মাসের শুরুতে জনসংযোগ যাত্রা নিয়ে মুর্শিদাবাদে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাস শেষ হওয়ার আগেই জেলায় তৃণমূলে ভাঙন ধরানোর দাবি করল কংগ্রেস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget