এক্সপ্লোর

Malda : মালদায় বিরোধীদের সঙ্গে নিয়ে দলের পঞ্চায়েত প্রধানকে সরালেন বিজেপি সদস্যদের একাংশ !

মতাদর্শের দিক থেকে ভিন্ন মেরুতে চার দল । কিন্তু উল্টো ছবি ধরা পড়ল মালদায়।

করুণাময় সিংহ, মালদা : মালদায় ফের প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। বিরোধীদের সঙ্গে নিয়ে দলের পঞ্চায়েত প্রধানকে সরালেন বিজেপি সদস্যদের একাংশ। পঞ্চায়েতের সব বিজেপি সদস্যই তাদের দলে আসবেন বলে দাবি করেছে তৃণমূল। পাল্টা ভয় দেখানোর অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।

মতাদর্শের দিক থেকে ভিন্ন মেরুতে চার দল । কিন্তু উল্টো ছবি ধরা পড়ল মালদায়। তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের পঞ্চায়েত প্রধানকেই সরালেন বিজেপি সদস্যদের একাংশ। যে ঘটনায় ফের প্রকাশ্যে এল পদ্ম শিবিরের কোন্দল।

চাঁচলের গৌড়হণ্ড গ্রাম পঞ্চায়েত। অপসারিত হয়েছেন এই পঞ্চায়েতের বিজেপি প্রধান পুষ্পা ওঁরাও। ১৫ আসনের পঞ্চায়েতে বিজেপির সদস্য রয়েছেন ৯ জন। কিন্তু তলবি সভায় প্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছেন বিজেপির ৪ সদস্য। তাঁরা সঙ্গে পেয়েছেন তৃণমূলের তিন জন, কংগ্রেসের দুই এবং বামেদের এক জন সদস্যকে।

দুর্নীতির অভিযোগে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন এঁরা। যদিও তা মানতে নারাজ অপসারিত পুষ্পা ওঁরাও। 

যে চার বিজেপি সদস্য প্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাঁরা কেউ দলবদল করেননি। তবে তৃণমূলের দাবি, আগামী দিনে বিজেপি সদস্যরা তাদের দলেই যোগ দেবেন। 

চাঁচল ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রফিকুল হোসেন বলেন, বিজেপির নিজেদের মধ্যে গন্ডগোলের জেরেই অনাস্থা। উন্নয়নের সামিল হতে ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যই তৃণমূলে যোগদান করবেন।

যদিও বিজেপির জেলা নেতৃত্বের পাল্টা দাবি, ভয় দেখিয়ে তাঁদের সদস্যদের দলে টানার চেষ্টা করছে তৃণমূল। মালদা বিজেপির সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, ভয় ও প্রলোভন দেখিয়ে বিজেপি সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে। হাইকোর্টে এই বিষয়ে মামলা করেছে বিজেপি।

প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে, প্রার্থী ঘোষণার পর বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল মালদা। সেই সময় উচ্চ নেতৃত্ব কোনওরকমে পরিস্থিতি সামাল দিলেও, পঞ্চায়েত স্তরে বিজেপির কোন্দল থামেনি।

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার

ভিডিও

Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের
Suvendu Adhikari:
BJP Inner Clash Canning: আদি বনাম নব্য বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র ক্যানিং, গ্রেফতার ২৫
Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget