এক্সপ্লোর

lottery : লটারি টিকিট কাটার আধঘণ্টার মধ্যে পান দোকানি থেকে কোটি টাকার মালিক

lottery Update : রাজ্যজুড়ে লটারি-বিতর্কের মাঝেই কোটি টাকার পুরস্কার জিতলেন মালদার ( Malda )  হরিশ্চন্দ্রপুরের পান বিক্রেতা। 

অভিজিৎ চৌধুরী , মালদা : দিন-আনা-দিন-খাওয়া জীবনে এটাই ছিল বাস্তব। কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার অভ্যাসটা কখনই ছাড়েননি। তাই হয়ত রাজ্যজুড়ে লটারি-বিতর্কের মাঝেই কোটি টাকার পুরস্কার জিতলেন মালদার ( Malda )  হরিশ্চন্দ্রপুরের পান বিক্রেতা। 

দোকানি থেকে কোটি টাকার মালিক

টিকিট কাটার আধঘণ্টার মধ্যে পান দোকানি থেকে কোটি টাকার মালিক। কোটিপতি। বুধবার বিকেলে পিপলা গ্রামের বাসিন্দা মাত্র ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কাটেন । পিন্টু সাহা নামে এক ব্যক্তি  ও তাঁর শ্যালক কৃষ্ণ দাস উভয়েই কাটেন টিকিট। ফলাফল বেরোলে দেখা যায়, এক কোটি টাকার পুরস্কার জিতেছেন তাঁরা। লটারির ফল দেখে তাঁর চক্ষু চড়কগাছ।

 বেড়েছে উদ্বেগ

তবে অর্থ আসতেই বেড়েছে উদ্বেগ। রাতারাতি ভাগ্য বদলে হতবাক ভগ্নিপতি ও শ্যালক নিরাপত্তার কথা ভেবে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানায়। পুলিশের তরফে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। 

হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত পিপলা গ্রামের বাসিন্দা পিন্টু সাহার একটি ছোট পানের দোকান । সেই দোকান থেকেই অতি কষ্টে আসত সংসার খরচ । আর্থিক প্রতিবন্ধকতার সঙ্গে সংগ্রাম করে দৈনন্দিন জীবন চালাতে হতো। তবে জীবনের লড়াইয়ে কখনো হার মানেনি পিন্টু। সংসার চালাতে সব সময় কঠোর পরিশ্রম করেছেন। আর তার সেই দৈনন্দিন সংগ্রামে তার পাশে থাকতেন শ্যালক কৃষ্ণ দাস।

কীভাবে খুলল ভাগ্য
রাতারাতি এই ভাবে ভাগ্য বদলে গেল শ্যালক এবং ভগ্নিপতির। সন্ধে বেলা চা খেতে খেতে একটি লটারির দোকান থেকে দুইজনে মিলে তাঁরা টিকিট কাটেন। বিকেল ৫:৫০ মিনিটে তারা টিকিট কাটেন।  লটারির ওই টিকিটের খেলা ছিল সন্ধ্যে ৬ টার সময়। কিছুক্ষণ পরে খেলার ফলাফল দেখতেই আনন্দে আত্মহারা দুই জনেই। সবটাই যেন ছিল তাঁদের কাছে স্বপ্ন।

পুরস্কারের এই অর্থ মূল্য সমান ভাগে ভাগ করে নেবে শ্যালক এবং ভগ্নিপতি। আগেও যে ভাবে তারা এক সঙ্গে থাকতো বর্তমানেও থাকবে। খুশি পরিবারের সকল সদস্যরাই। স্বাভাবিক ভাবে সাধারণ একটি মধ্যবিত্ত পরিবারের কাছে রাতারাতি কোটিপতি হওয়া কোন অসাধ্য সাধনের থেকে কম নয়। ফলাফল আসার সাথে সাথেই সুরক্ষার কথা ভেবে তারা দৌড়ে যান হরিশ্চন্দ্রপুর থানায়। পুরস্কার পাওয়া পর্যন্ত তাদের সুরক্ষার সব দায়িত্ব হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের। টিকিট বিক্রেতা রমেন গুপ্তা জানিয়েছেন, এর আগে প্রথম পুরস্কার অবিকৃত থেকে গেছিল। সেই আফসোস আজ মিটে গেল।

কোটি পতি পান বিক্রেতা পিন্টু সাহা বলেন, পানের দোকান করতাম। জীবনে অনেক কষ্ট করেছি। আমার স্যালক সব সময় আমার পাশে থেকেছে। ভবিষ্যতেও আমরা এই ভাবে থাকবো। সকলকে এক সাথে নিয়ে চলবো।

লটারির টিকিট বিক্রেতা রমেন গুপ্তা বলেন, লটারির টিকিট খেলার মধ্যে কোন দুর্নীতি নেই। এটা ভাগ্যের ব্যাপার যাদের পাওয়ার ঠিক পাবে। মানুষ কিভাবে কাটবে সেটা মানুষের কাছে। টিকিট কাটলে পুরস্কার পাওয়া যাবে সে রকম কোন কথা নেই।

সেরা শিরোনাম

Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?

ভিডিও

Siliguri News | শিলিগুড়ির নার্সিংহোমে অগ্নিকাণ্ড, আতঙ্কিত রোগী ও তাঁদের পরিজনেরা
Jibantala News | জীবনতলায় তুলকালাম, বিজেপি-ISF সংঘর্ষ | ABP Ananda LIVE
KMC News: ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে অভিযোগের শুনানি, শুনানির জন্য পাঠানো হয়েছে ১০ আধিকারিককে
Abhishek Banerjee | অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
Siliguri News | শিলিগুড়ির সেবক রোডে নার্সিংহোমে অগ্নিকাণ্ডে আতঙ্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget