এক্সপ্লোর

Malda: দরজা খুলতে দেরি করায় গাজোলে বৃদ্ধ বাবা-মাকে 'বেধড়ক মারধর' ছেলের

ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলে...

করুণাময় সিংহ, গাজোল: বাড়ির দরজা খুলতে দেরি করায় বাবা-মাকে মারধর করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। 

গতকাল বিকেলে এই ঘটনা ঘটেছে মালদার গাজোল থানার বৈরগাছি এলাকায়। এই ঘটনায় গাজোল থানা অভিযোগ দায়ের করবেন আক্রান্ত ওই বৃদ্ধ দম্পতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত বৃদ্ধ দম্পতির নাম আব্দুল খালেক (৫৫) এবং মনোয়ারা বিবি (৫০) । দুজনের মাথায় আঘাত পেয়েছেন। 

বৃদ্ধ দম্পতি জানিয়েছেন, সোমবার বিকেলে তাঁদের ছেলে দরজায় বাড়ি মারছিল। দরজা খুলতে সামান্য দেরি হওয়ায় কাঠের চপার দিয়ে তাঁদের উপর হামলা করে।  দুজনকে বেধড়ক মারধর করা হয়।

তাঁদের আর্ত চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত ছেলে জিল্লু রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর জখম বৃদ্ধ দম্পতি চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলে।

এদিকে, মালদার ইংরেজবাজার বাগবাড়ি এলাকায় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। আজ সকালে বাগবাড়ি এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। 

খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। পুলিশের প্রাথমিক অনুমান, ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে ওই যুবককে খুন করা হয়েছে।  

মৃত যুবকের শরীরে একাধিক জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

অন্যদিকে, স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ধৃতের নাম সঞ্জয় ঘোষ।  কাশীপুর থানা এলাকায় এই ঘটনা ঘটেছে।  

অভিযোগ, ২০১৮ সালে বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি ছিল।  স্ত্রীর অভিযোগ, গত ৪ অক্টোবর পারিবারিক অশান্তি চরমে উঠলে, তাঁর স্বামী তাঁকে মারধর করেন। 

অভিযোগ, মুখে বালিশ চাপা দিয়ে খুন করার চেষ্টা হয়।  ওই মহিলা ১০০ ডায়ালে ফোন করে পুলিশের সাহায্য চান। সেই ফাঁকে পালিয়ে যান স্বামী। কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়।  রবিবার ওই বধূর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget