এক্সপ্লোর

Malda News: 'অনেক দিনের অনেক জনের মাথা থেকে প্রসূত', দুলাল-খুনে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর !

TMC News: দিনের আলোয় ধাওয়া করে তৃণমূলের দাপুটে নেতাকে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরও...দুলাল সরকারের মৃত্যু নিশ্চিত করতে এরপর মাথায় গুলি করে সুপারি কিলাররা!

মালদা : প্রশ্ন একটা নয়, গুচ্ছ প্রশ্ন যা তুলে দিয়েছে মালদা হাড় হিম করা হত্যাকাণ্ড। কেন খুন, মাথা কে, কেন কোনও ইনটেলিজেন্স ইনপুট পুলিশের কাছে ছিল না এই প্রশ্ন একেবারে শাসক দল থেকে তোলা হচ্ছে। এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ তুললেন নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী। 'এটা অনেক দিনের অনেক জনের মাথা থেকে প্রসূত বিষয়' বলে অভিযোগ তাঁর।

নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি ঘোষ সরকার এদিন বলেন, "এই মুহূর্তে আমরা বিশেষ কিছু বলার নেই। কারণ এখনই দাহ করে ছেলে ফিরছে। আমার মানসিক অবস্থাও এখন সেভাবে স্থিলিশীল নেই। আমিও বুঝে উঠতে পারছি না কারা এবং কেন এই ঘটনা ঘটাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। উনি আমায় আশ্বাস দিয়েছেন যে, বিষয়টি দেখছেন। আমার দৃঢ় বিশ্বাস, এতদিনের ওঁর সঙ্গে আমার সম্পর্ক। উনি অবশ্যই দেখবেন। আমি আশা করি, আমার স্বামী আজ এভাবে গেল, তার বিচার আমি সঠিক পাব। কিছু হয়তো...আমাদের উচ্চতর নেতৃত্বের কাছে পৌঁছয় কি পৌঁছয় না জানি না। আমাদের যা কথা দলের সঙ্গে কথা হবে। এই মুহূর্তে আমার একটাই দাবি, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সঠিকভাবে চিহ্নিত এবং শাস্তির যথাযথ ব্যবস্থা করা হোক। এটা কখনোই সাধারণ ঘটনা হতে পারে না। কারণ, যেভাবে তাঁর উপরে গুলি চালানো হয়েছে, সেটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনা হতে পারে না। এটা অনেক দিনের অনেক জনের মাথা থেকে প্রসূত বিষয় বলে মনে করছি।"

এদিকে পুলিশ মনে করছে., দুলাল সরকার খুনের ঘটনায় একজন মাস্টারমাইন্ড নয়। বেশ কয়েকজন জড়িতে থাকতে পারে। পুলিশ সূত্রে আরও খবর, ১০ দিনেরও বেশি সময় ধরে মালদায় ছিল দুষ্কৃতীরা। তৃণমূল নেতাকে খুনের আগে রেকি করা হয়, নজর রাখা হয় তাঁর গতিবিধি ওপর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গ্রেফতার হওয়া ২ ব্য়ক্তি সুপারি কিলার। 

দিনের আলোয় ধাওয়া করে তৃণমূলের দাপুটে নেতাকে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরও...দুলাল সরকারের মৃত্যু নিশ্চিত করতে এরপর মাথায় গুলি করে সুপারি কিলাররা! কিন্তু মালদায় তৃণমূল নেতাকে খুনের মোটিফ কী ছিল ? তা নিয়েই চলছে তদন্ত। খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিহারের বাসিন্দা মহম্মদ সামি, আব্দুল গণি ও ইংরেজবাজারের বাসিন্দা টিঙ্কু ঘোষকে । তৃণমূল নেতাকে খুনের পর, মানিকচক হয়ে... বিহারে পালিয়ে যাওয়ার ছক কষেছিল দুষ্কৃতীরা। ১ জন বিহারে পালিয়ে যেতে পারলেও, পালানোর সময়ই ২ জনকে গ্রেফতার করে পুলিশ। 

 

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget