এক্সপ্লোর

Malda Kidnap Case: ১৭ লক্ষ টাকা ফেরত মেলেনি, ব্যবসায়ীকে অপহরণ তৃণমূল নেতার

মালদায় (Malda) ব্যবসায়ীকে অপহরণ তৃণমূল নেতার। টাকা ফেরত পেতেই অপহরণ। স্বীকার করলেন পঞ্চায়েত সদস্যার স্বামী। ২২ ঘণ্টা পর উদ্ধার হলেন ব্যবসায়ী।

করুণাময় সিংহ, মালদা: ১৭ লক্ষ টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীকে (Businessman) অপহরণ করলেন তৃণমূল নেতা (TMC)। চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরে। অপহরণের ঘটনা স্বীকারও করেছেন অভিযুক্ত, পঞ্চায়েত সদস্যার স্বামী। ২২ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ। 

মালদায় (Malda) ব্যবসায়ীকে অপহরণ তৃণমূল নেতার। টাকা ফেরত পেতেই অপহরণ। স্বীকার করলেন পঞ্চায়েত সদস্যার স্বামী। ২২ ঘণ্টা পর উদ্ধার হলেন ব্যবসায়ী। চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে শোরগোল মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে (Harishchandrapur)। অপহৃত ব্যবসায়ীর পরিবারের অভিযোগ, বুধবার সন্ধেয় কাউয়ামারি নয়াটোলা এলাকার মাখনা কারখানা থেকে অজয় কুমার সাহানিকে অপহরণ করা হয়। 

তিনি আদতে বিহারের দ্বারভাঙার বাসিন্দা। অভিযোগ, তিনটি মোটরবাইকে ৫ জন দুষ্কৃতী এসে ব্যবসায়ীকে অপহরণ (Kidnap Case) করে। কারখানার সিসি ক্যামেরায় ব্যবসায়ীর কোনও ছবি স্পষ্টভাবে ধরা না পড়লেও, কয়েকটি মোটরবাইকের ছবি ধরা পড়েছে।

এই ঘটনায় তৃণমূল নেতা মহম্মদ বাহাদুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ব্যবসায়ীর পরিবার। অভিযুক্ত মহম্মদ বাহাদুর, স্থানীয় দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা সাহর বানুর স্বামী। তিনিও পেশায় ব্যবসায়ী।

ধার দেওয়া টাকা ফেরত পেতেই অজয় কুমারকে অপহরণ করা হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি। অপহরণে অভিযুক্ত তৃণমূল নেতা মহম্মদ বাহাদুর জানিয়েছেন, আমি ১৭ লক্ষ টাকা পাই। ১ বছর ধরে টাকা পাই। এই নিয়ে দুবার গ্রামে বসেছিলাম। তাতেও সমস্যার সমাধান হয়নি। তাই অপহরণ করেছি। 

তৃণমূলের (TMC) এই স্বীকারোক্তির পরই, তীব্র সমালোচনায় সরব হয়েছে বিজেপি (BJP)। যদিও এই ঘটনা তারা কোনওভাবেই সমর্থন করে না বলে জানিয়ে দিয়েছে তৃণমূল। অভিযোগ, বুধবার সন্ধে ৬টা নাগাদ ব্যবসায়ীকে অপহরণ করা হয়। ২২ ঘণ্টা পর, বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ হরিশ্চন্দ্রপুরের বাঙ্গরুয়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়েই সেখানে অভিযান চালায় তারা। 

পুলিশ সূত্রে দাবি, হাত-পা বেঁধে ব্যবসায়ীকে পরিত্যক্ত বাড়িতে রেখে দেওয়া হয়েছিল। যদিও এখনও অধরা অভিযুক্ত তৃণমূল নেতা।

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget