এক্সপ্লোর

Malda Violence: মালদাকাণ্ডে ছুটির দিনেও বিধানসভায় বিক্ষোভ BJP-র

Malda Women Assault Case: মালদায় একই পরিবারের ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার প্রতিবাদ, এবার মালদাকাণ্ডে বিধানসভায় বিক্ষোভ বিজেপির।

কলকাতা: মালদাকাণ্ডে (Malda Violence) ছুটির দিনেও বিধানসভায় বিক্ষোভ বিজেপির (BJP)। বিধানসভা চত্বরে আম্বেডকর মূর্তির সামনে বিক্ষোভ। অন্যদিকে মালদায় (Malda) এসপি অফিসে রাতভর বিক্ষোভ (Agitation) বিজেপির।

মালদায় একই পরিবারের ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনার প্রতিবাদে বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে রাতভর এসপি অফিস ঘেরাও।বিক্ষোভ-অবস্থান তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা। ইতিমধ্যেই এসপি অপসারণের দাবি জানিয়েছে বিজেপি (BJP)। বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে চলছে ঘেরাও কর্মসূচি।মালদায় চুরির অভিযোগে ওই দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি দুই নির্যাতিতার পরিবারের। অভিযুক্ত আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সবাই বিজেপির সমর্থক বলে দাবি করেছেন এসপি। এরপরই গতকাল দুপুর থেকে এসপি অফিস ঘেরাও কর্মসূচি শুরু করেছে বিজেপি।   

এবার প্রশ্ন হচ্ছে, আদৌ কি এই অভিযোগ প্রকৃতই সত্য ? যদিও পরিবারের দাবি, হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন দুই জা। সেইসময় চোর সন্দেহে তাঁদের বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। আর তখন ঘটনাস্থলে থেকেও 'নির্বাক দর্শক পুলিশ', এমনই অভিযোগ তুলেছে  বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং অনুরাগ ঠাকুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অমিত মালব্য। তিনি ট্যুইট করে গুরুতর অভিযোগ তুলেছেন,'পশ্চিমবঙ্গে আতঙ্ক অব্যহত। মালদায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এবং এই ঘটনার সময় নীরব দর্শকের ভূমিকায় ছিল রাজ্য পুলিশ। ১৯ জুলাই সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।' 

প্রসঙ্গত, রাজ্যে যখন একের পর এক অপরাধের ঘটনা ঘটছে, তখন বারবার রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এসেছে মণিপুরের অশান্তির প্রসঙ্গ। একুশে জুলাইয়ের মঞ্চেও এই প্রসঙ্গে সরব ছিলেন মমতা ও অভিষেক। আর এবার মালদা ঘটনা প্রকাশ্য আসতেই ট্যুইটে সরব কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। আদিবাসী মহিলাদের উপর নির্যাতন নিয়ে তিনি রাজ্যের শাসকদল এবং পাশাপাশি কংগ্রেসকেও তোপ দাগতে ছাড়েননি।

আরও পড়ুন, গ্রেফতারির ১ বছর, জেলের ভিতর কেমন আছেন পার্থ চট্টোপাধ্যায় ? জানালেন আইনজীবী

অনুরাগ ঠাকুর বলেন,'অপরাধের ক্ষেত্রে পিছিয়ে নেই বাংলা, ভোটের সময় বোমার খবর বেশি পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা কোথায় আছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। মালদায় দুই মহিলাকে মারতে মারতে অর্ধনগ্ন করা হয়েছে। হাওড়ার পাঁচলায় বিজেপি প্রার্থীকে বিবস্ত্র করে ঘুরিয়েছে তৃণমূলের ৪০ জন গুন্ডা। কেউ কোনও কথা বলছে না, সবাই মূক হয়ে গিয়েছেন। মমতার রাজ্যে ঘটছে একের পর এক লজ্জাজনক ঘটনা। কোথায় গেলেন মোমবাতি মিছিল করা প্রতিবাদীরা?' প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget