এক্সপ্লোর

BJP Candidate: ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলি, বিজেপি প্রার্থীর ভিডিও ভাইরাল

BJP Candidate Gives Money: ভিডিয়োতে দেখা যায়, বিজেপির উত্তরীয় পরে এক ব্যক্তিকে টাকা দিচ্ছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল।

করুণাময় সিংহ, মালদা: ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ইংরেজবাজার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো। 

ভিডিয়োতে দেখা যায়, বিজেপির উত্তরীয় পরে এক ব্যক্তিকে টাকা দিচ্ছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল। এ নিয়ে প্রার্থীপদ খারিজের দাবিতে কমিশনে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। ভোটার নয়, দলীয় কর্মী সমস্যায় পড়ায়, সাহায্য করছিলেন, দাবি বিজেপি প্রার্থীর। ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।                           

এদিকে, রবিবার রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট (Municipal Elections 2022)। তার কয়েকদিন আগেই মালদার (Malda) ইংরেজবাজারে (English Bazar) ফাটল ধরল পদ্ম শিবিরে। শক্তিবৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের (TMC)। দলবদল করলেন বিজেপির (BJP) দক্ষিণ নগর মণ্ডলের সহ আহ্বায়ক শুভাঞ্জন গোস্বামী, আইটি সেলের আহ্বায়ক। তৃণমূলে নাম লেখালেন গেরুয়া ব্রিগেডের শতাধিক কর্মীও।

নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। শাসক দলে নাম লিখিয়েই বিজেপির জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন দলত্যাগীরা। প্রতিপক্ষ শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলের দাবি, ভোটের আগে ইংরেজবাজারে আরও শক্তিশালী হল তারা।

অন্যদিকে, সম্প্রতি ভোটারদের মাংস বিলি করে প্রভাবিত করার অভিযোগ উঠেছিল পুরুলিয়ার বিজেপির বিধায়ক তথা ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর অভিযোগ করেছিলেন যে বিজেপি প্রার্থী ভোটারদের মধ্যে মুরগির মাংসের প্যাকেট বিলি করেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিজেপি প্রার্থী, যাঁর ডাক নাম কাল্টু, তাঁর কর্মীরা এসে মাংসের প্যাকেট দিয়ে গেছেন। ওই এলাকার বাসিন্দা বীণা মাহাতোর কথায়, “কাল্টুদা মাংস দিয়ে গেছে।’’ ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নব্যেন্দু মাহালি বলেন, “আমার কাছে খবর আছে, মাংস বিলি করে বলছে, ফিস্ট করো।  আমি রাজ্য নির্বাচন কমিশনকে জানাব।  যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী। সুদীপ মুখোপাধ্যায় বলেন, “আমার কী অত টাকা আছে নাকি, যে আমি মাংস বিলি করব।" 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?

ভিডিও

Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE
Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget